আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

সচিবের অপমানে মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে

সচিবের অপমানে মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে

বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার আত্মহত্যার ঘটনায় সচিবের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ খতিয়ে

দেখতে মন্ত্রণালয়েরই একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ বলছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন সরকারি বা বিচার বিভাগীয়

কমিটি করে এ ঘটনার তদন্ত করা উচিত।
মন্ত্রী অবশ্য বলছেন সচিবের বিরুদ্ধে অভিযোগটি কি সেটিই জানার চেষ্টা করছেন তারা, তদন্ত করে

আইনগত ব্যবস্থা নিবে সিআইডি।
তবে পদক্ষেপ যা-ই নেয়া হোক না কেন বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে ব্যাপক

তোলপাড়, প্রকাশ করা হচ্ছে তীব্র ক্ষোভ।
মঙ্গলবার ঢাকার একটি হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা

যান চট্টগ্রামের মুক্তিযোদ্ধা আইয়ুব খান।
পরে হোটেলে তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ, যেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক

মন্ত্রণালয়ের সচিব তাকে অপমান করায় তিনি আত্মহত্যা করেছেন বলে লিখে যান তিনি।
আকম মোজাম্মেল হক
আইয়ুব খানের সুইসাইড নোট সহ এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেয়া

হয়েছে
যদিও সচিব এম এ হান্নান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
কিন্তু এরপরেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।
এ প্রেক্ষাপটে আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন আইয়ুব খানের সুইসাইড

নোট সহ এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
তবে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ শাহাবউদ্দিন বলছেন আইয়ুব খান

দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিট গঠনের জন্য মন্ত্রণালয়ে চেষ্টা

করছিলেন।
যদিও এটি করার এখতিয়ার রয়েছে কেবলমাত্র মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের।
তার দাবি মন্ত্রণালয় এটি আগেই পরিষ্কার করে আইয়ুব খানকে জানিয়ে দিলে এ ধরনের দুর্ঘটনা নাও

ঘটতে পারতো।
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ বলেন মন্ত্রণালয়ের

অভ্যন্তরীণ তদন্তের বদলে উচ্চপর্যায়ের সরকারি বা বিচার বিভাগীয় তদন্ত করে আইয়ুব খানের

মৃত্যুর রহস্য উন্মোচন করা দরকার।
তার অভিযোগ মন্ত্রণালয়ের কারণে অনেক সময়ই মুক্তিযোদ্ধারা হয়রানির শিকার হয়ে থাকেন এমন

অভিযোগ তারাও প্রায়শই পেয়ে থাকেন।
ওদিকে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় মুক্তিযোদ্ধার আত্মহত্যার প্ররোচনার অভিযোগকে কেন্দ্র করে

সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
পুলিশ অবশ্য বলছে সুইসাইড নোটের সাথে আইয়ুব খানের হাতের লেখার মিল দেখছেন তারা। তবে

বিষয়টি চূড়ান্ত হবে হস্তলিপি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা নিরীক্ষার পরই।
পাশাপাশি সিআইডি আত্মহত্যায় প্ররোচনার বিষয়টি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
 

শেয়ার করুন

পাঠকের মতামত