আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কাফড়ের লাইগ্যা মার জীবন গ্যালো, অহন কাফড় কেডা ফিনবো

কাফড়ের লাইগ্যা মার জীবন গ্যালো, অহন কাফড় কেডা ফিনবো

‘দুই টেহা কাফড়ের লাইগ্যা আমার মার জীবন গ্যালো। অহন তোমার কাফড় কেডা ফিনব গো। মা

গো তুমি ফিইরা আও। তোমারে ছাড়া কি লইয়্যা থাহুম’- মাকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন

ছোট মেয়ে ডেইজি আক্তার মিতু (২০)। মমতাময়ী মা খোদেজা বেগমের (৫০) মেয়ে  মিতু বিলাপ

করছিলেন আর মূর্ছা যাচ্ছিলেন। বাড়ির আঙিনায় স্বজনরাও বুকফাটা আর্তনাদ করছিলেন।

রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পড়ুয়া মিতু কখনো নির্বাক, কখনো ডুকরে কাঁদছেন। একটি কাপড়ের জন্য তার

মা তাদের এভাবে চিরবিদায় জানাবেন, ভাবতেই রাজ্যের আঁধার নেমে আসছিল তার মুখাবয়বে। তার

কাছের স্বজনরাও তাকে সমবেদনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলেন। কষ্টভরা শব্দমালায় মিতু

বলছিলেন, ‘মাইনষের বাড়িত কাম কইরা মা আমাগো পড়ালেখা করাইত। অহন আমার কী হইব?

আইজ থাইক্ক্যা আমার মা আর নাই। আমার মা সব কাম করত। আমাদের পালত। এহন দেখব

কেডা? আমারে আদর করব কেডা? আমার মা আমারে আর কইত না তুমি খাও, পড়তে বও।

আমার মা তো অসুখে মরল না।’
জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে গতকাল বিকালে নিহত খোদেজা বেগমের ঝুপড়ি ঘিরে

চলছিল এ আহাজারি। শহরের থানা ঘাটের পেছনে ব্রহ্মপুত্র নদ ঘেঁষে এ ঝুপড়ি। খোদেজা তার ছোট্ট

নাতি রাজু মিয়াকে সঙ্গে নিয়ে কাপড় আনতে গিয়েছিলেন নূরানী জর্দা কারখানায়। অবুঝ রাজু জানায়,

‘রাইত সাড়ে তিনডায় নানী কাপড় আনবার লাইগ্যাা আমারে ডাহে। আমি আর নানী জর্দা ফ্যাক্টরির

সামনে যাই। তহন চারডা বাজে। মানুষ হবায় আওয়া শুরু করছে। নামাজের পরই মানুষ দলা হয়।

তহন গেইট খুইল্ল্যা দেয়। হেই সময়ই আমাগোর উপর আট-দশ জন পইড়া যায়। আামি বাইর

হইতে পারলেও নানী পারে নাই।’ এ সময় নির্বাক হয়ে পাশে বসে ছিলেন মিতুর বড়বোন রোজিনা

বেগম (৩০)। তিনি বলেন, ‘মা কাইল রাইতেই কইছে কাফড় আনতে যাইব। একটা কাফড়

আনবার গিয়া আমার মা যে আর আইত না, এইডা তো আমি জানি না। কাফড়েই আমার মারে

খাইল।’


শেয়ার করুন

পাঠকের মতামত