আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা নয়, লকডাউন আমাদের নিঃস্ব করেছে

করোনা নয়, লকডাউন আমাদের নিঃস্ব করেছে

‘করোনার চাইতে লকডাউন আমাগো নিঃস্ব করেছে। ঢাকায় চার জনের সংসার, ছেলে মেয়ে ‌স্কুলে পড়ে। বাড়ি ভাড়া দিতে হয়। আজ প্রায় এক মাস কোন ইনকাম নেই। পেট তো আর কোন বিধি-নিষেধ মানতে চায় না। জীবনের সব পুঁজি দিয়ে  ভ্রাম্যমাণ এই টং দোকানটা আমার একমাত্র সম্বল। রাস্তায় গাড়ি চলছে, অফিস চলছে, কলকারখানা, গার্মেন্টস চলছে, হোটেল চলছে শুধু আমরাই না খেয়ে আছি, আমাগো দোকানেই বন্ধ।’  

কথাগুলো বলছিলেন সেগুনবাগিচা এলাকার টং দোকান ব্যবসায়ী মোঃ মিন্টুর। বুধবার (২১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বন্ধ রাখা টং দোকানেরে সামনে দাঁড়িয়ে বলা তার কথাগুলো মেশানো ছিলো দুঃখ, আক্ষেপ, অভিযোগ ও ক্ষোভ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। দ্বিতীয় দফা লকডাউনের আজ শেষ দিন। সরকার আরও এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে। এতে হকার, ভাসমান দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপদে। লকডাউনে খপ্পড়ে পড়ে অনেকেই আজ নিঃস্ব, পথে বসেছে।

সরকারের লকডাউনের যৌক্তিকতায় প্রশ্ন তুলে মিন্টু জানালেন, সরকার কোন যুক্তিতে আমাদের মতো গরিবের দোকান বন্ধ রেখেছে। আমাদের জন্য কি কোন সাহায্যের ব্যবস্থা করেছে। প্রায় এক মাস হচ্ছে, এখনো পাইনি কোন সাহায্য ও সহযোগিতা। কিভাবে পরিবারের সংসার চালাব।  

মিন্টুর মতো আরেক ভাসমান ব্যবসায়ী জানালেন, করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে এটা আমরা জানি কিন্তু এভাবে লকডাউন দিলে আমাদের পেটে লাথি মারা ছাড়া আর কিছু নয়। যদি এমন হতো যে, কোন কিছুই চলবে না সব বন্ধ থাকবে তাহলে ঠিক ছিলো, কিন্তু সবকিছু চলবে আর আমরা দোকান করতে পারবো না! এটা মানতে কষ্ট হয় আমাদের।

দোকানদারদের অভিযোগ, সরকার গরিবদের মেরে করোনাভাইরাস ধ্বংস করতে চাচ্ছে।

সরকারের কাছে অনুরোধ জানিয়ে হকার ও ভাসমান ব্যবসায়ীরা জানান, সরকারের কাছে আমাদের অনুরোধ তাড়াতাড়ি এই লকডাউন খুলে যেন দেয়। বেশি কিছু নয় ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আজ অনেক দিন ধরে আমার এই চায়ের দোকান খুলতে পারছি না। এখন এমন দিন যাচ্ছে বেশিরভাগ সময় না খেয়ে থাকি। আমরা মনে করি করোনা নয় সরকারের দেয়া লকডাউন আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা চাই আমাদের দিকে তাকিয়ে সরকার লকডাউন খুলে দিক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত