আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পদ্মা সেতু বিষয়ে বিশ্ব ব্যাংকের কাছে দুর্নীতির প্রমাণ চায় কানাডার আদালত

পদ্মা সেতু বিষয়ে বিশ্ব ব্যাংকের কাছে দুর্নীতির প্রমাণ চায় কানাডার আদালত

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে বিশ্ব ব্যাংকের কাছে প্রমাণ চেয়েছে কানাডার একটি আদালত। অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালত পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্ব ব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ ঠেকাতে বিশ্ব ব্যাংক কানাডার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্ব ব্যাংকের আবেদন গ্রহণ করলেও শুনানির কোনো দিনক্ষণ ঘোষণা করেনি। অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের বিচারক আয়ান নেইমারের আদালতে বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের মামলা চলছে।

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের কাছে অভিযোগের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছিল। কিন্তু বিশ্ব ব্যাংক বাংলাদেশের সেই দাবির প্রতি কর্ণপাত করেনি। এবার অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের আদালতের নির্দেশকে ঠেকাতে আইনি লড়াইয়ের পথ বেছে নিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। উন্নয়ন সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশের পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১০ সালে নিজেরা তদন্ত শুরু করে। অভিযোগ সম্পর্কে নিজেদের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশকে (আরসিএমপি) অনুরোধ জানায়।

বিশ্ব ব্যাংক নিজেদের তদন্তে পাওয়া তথ্য ছাড়াও চারজন বেনামি তথ্যদাতার দেওয়া তথ্যাদি আরসিএমপির কাছে দেয়। এরই ভিত্তিতে আরসিএমপি কানাডিয়ান নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কিছু কর্মকর্তার টেলিফোন সংলাপ রেকর্ড করার অনুমতি নেয়। পরে তারা এসএনসি লাভালিনের কার্যালয়ে তল্লাশি চালায়। ২০১২ সালে মোহাম্মদ ইসমাইল এবং রমেশ শাহকে অভিযুক্ত করে। পরে কেভিন ওয়ালেস ও বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী জুলফিকার ভূইয়াকে এই মামলায় অভিযুক্ত করা হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের এই পর্যায়ে এসে জুলফিকার ভূইয়ার আইনজীবী বিশ্ব ব্যাংকের তদন্তে পাওয়া তথ্যাদির নথিপত্র আদালতে উপস্থাপনের দাবি জানান। অন্টারিওর সুপিরিয়র কোর্ট অব জাস্টিসের বিচারক আদেশে বলেছেন, আরসিএমপির তদন্ত প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে বিশ্ব ব্যাংক নিজেই তার দায়মুক্তির লঙ্ঘন ঘটিয়েছে। বিচারক বলেন, কানাডার আইন এমনিতেই পুলিশের স্পর্শকাতর সোর্সের গোপনীয়তার সুরক্ষা দেয়। বিশ্ব ব্যাংকের চারজন তথ্যদাতার মধ্যে দুজনকে ইতিমধ্যে আদালত গোপনীয় তথ্যদাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।



শেয়ার করুন

পাঠকের মতামত