আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল টিটি

সিরাজগঞ্জে স্কুলছাত্রকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল টিটি

বিনা টিকিটে রেলভ্রমণের অভিযোগে সিরাজগঞ্জে রাশেদুল হাসান (১৫) নামের এক স্কুল ছাত্রকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে। রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে শহরের মাহমুদপুর মহল্লার রাজমিস্ত্রি আমজাদ হোসেনের ছেলে এবং রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্র।

সোমবার বেলা পৌণে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
জিআরপি পুলিশের দাবি. অসাবধানতাবশতঃ ট্রেন থেকে নামতে গিয়ে ওই শিক্ষার্থী আহত হয়েছে।
আহত স্কুলছাত্র রাশেদুল জ্ঞান ফেরার পর সাংবাদিকদের জানায়, টাঙ্গাইল জেলার ভুয়াপুরে নানী বাড়ি থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইব্রাহীমাবাদ স্টেশন থেকে সে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর টিকিট কালেক্টরের (টিটি) তার নিকট টিকিট দেখতে চান। টিকিট দেখাতে না পারায় টিটি তার কাছে ৫০ টাকা দাবি করে। এ সময় সে ২০ টাকা দিতে চায়। এ নিয়ে টিটির সঙ্গে তার বাগ-বিতন্ডতা বাঁধে। এ সময়ে সে দরজায় সামনে দাড়িয়েছিল। ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সয়দাবাদ অতিক্রম করার পর মুলিবাড়ি রেলক্রসিং-এর সামনে একপর্যায়ে তাকে ধাকা দিয়ে ট্রেন থেকে ফেলে দেয় টিটি। মাটিতে পড়ে সে অল্পের জন্য বেঁচে যায়। কপাল ও থুতনিতে জখমের কারণে পর সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের অর্থেপেডিক বিভাগের সার্জন ডাঃ ওলি আহম্মেদ জানান, ছেলেটির আঘাত গুরতর হলেও সে আশঙ্কামুক্ত।
জিআরপি থানার উপ-পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ থামে না। ছেলেটি সিরাজগঞ্জ শহরে আসার জন্য চলন্ত ট্রেন থেকে অসাবধানবশতঃ নামতে গিয়ে তার এ অবস্থার সৃষ্টি হয়েছে। কেউ তাকে জোরপূর্বক ফেলে দেয়নি। এখনও এ বিষয়ে কেউই অভিযোগ করেনি।


শেয়ার করুন

পাঠকের মতামত