আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

জ্বলছে সুন্দরবন, ছড়িয়ে পড়ছে আগুন

জ্বলছে সুন্দরবন, ছড়িয়ে পড়ছে আগুন

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ২১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

গতকাল সোমবার (৩ মে) সন্ধ্যা ৭টায় দিনের আলো ফুরিয়ে গেলে অভিযান বন্ধ করে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে মঙ্গলবার (০৪ মে) সকালে আবারও অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, লোকালয় থেকে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার দূরে বনের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে আগুন নেভানোর জন্য আমাদের বেগ পেতে হচ্ছে। শুষ্ক মৌসুমে গাছের পাতার স্তূপ থাকায় আগুন এক জায়গায় নেই। সমতল ভূমির বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার জন্য ৪ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। রাত হওয়ার কারণে অভিযান বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার ভোর থেকে আমাদের তিনটি ইউনিট আবারও কাজ শুরু করেছে। আশা করছি, আজকে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এদিকে আগুন লাগার কারণ জানতে সোমবার (০৩ মে) সন্ধ্যায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- শরণখেলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের মধ্যে আগুন না নিভলেও নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কিছু লতাপাতা পুড়েছে। বড় ধরনের ক্ষতি হয়নি। রাতের কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবার সকালে পুনরায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত