আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অবর্ণনীয় কষ্টে বাড়ি ফিরছে মানুষ

অবর্ণনীয় কষ্টে বাড়ি ফিরছে মানুষ

করোনার কারণে নিজ নিজ কর্ম এলাকায় ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে সরকার। তবে সব ধরনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনিশ্চিত জেনেও ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকে।
 
রোববার (৯ মে) দুপুরে রাজধানীর আমিনবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, গ্রামের বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার জন্য তারা আমিনবাজার এলাকায় এসে ভিড় করছেন। সেখান থেকে বার বার বাস বদল করে, মোটরসাইকেল অথবা মাইক্রোবাস ভাড়া করে তারা পাটুরিয়া যাচ্ছেন।

মেহেদী হাসান নামে এক যাত্রী যাবেন খুলনা। তিনি বলেন, ‘পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছি। কিন্তু শুনেছি ফেরি বন্ধ। তবে ফেরি না চললেও স্টিমার চলছে। ছোট ছোট লঞ্চ, ট্রলার চলছে শুনেছি। ঘাটে তো যাই, এক ব‌্যবস্থা হয়ে যাবে।’

যাত্রীরা জানান, প্রাইভেটকার ও মাইক্রোবাসে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। অন্যদিকে বাসে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ১৫০ টাকা থেকে ২০০ টাকা। তবে প্রশাসনের তৎপরতায় যাত্রীদের গাবতলী থেকে হেঁটে আমিনবাজার গিয়ে ঘাটের গাড়ি ধরতে হচ্ছে।

আরিফুল ইসলাম নামের আরেক যাত্রী বলেন, ‘মাকে নিয়ে রওনা হয়েছি এই অনিশ্চিত যাত্রায়। তবে লঞ্চ ও ট্রলার চলছে জেনেই যাচ্ছি।’

তিনি বলেন, ‘করোনা মহামারি নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনার পরেও বাড়ি ফেরা মানুষদের কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না। গাবতলী থেকে কোনো গাড়ি ছেড়ে না যাওয়ায় ঘরে ফেরা মানুষ আমিনবাজারে আসছে। এখানে এসে গন্তব্যে যাওয়ার জন্য কিছু না কিছু পাওয়া যাচ্ছে।’

ফারুখ হাসান নামে আরেক যাত্রী বলেন, ‘দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। কিন্তু মানুষের যাত্রা তো বন্ধ নেই। বরং ঝুঁকি নিয়ে মানুষ বাড়ি ফিরছে। এর চেয়ে দূরপাল্লার বাস খোলা রেখে শতভাগ স্বাস্থ‌্যবিধি মেনে চলার ব‌্যবস্থা করলে ভালো হতো।’


আসমা নামে এক যাত্রী বলেন, ‘ঈদ করতে বাড়িতে যাচ্ছি। ঈদ শেষে আবার ঢাকায় আসবো। প্রাইভেট কারে যাবো। ভাড়া একটু বেশি লাগবে, তবে বাড়িতে যেতে পারবো এটাই স্বস্তির।’

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা গত ৫ এপ্রিল থেকে কয়েক দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধির মেনে চলার শর্তে আন্তঃজেলা বাস সার্ভিস চালুসহ দোকানপাট খুলে দিয়ে নতুন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

শেয়ার করুন

পাঠকের মতামত