আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

বাংলাদেশের সিরাজগঞ্জে দুটি বাসের সংঘর্ষে ১৭ জন নিহত

বাংলাদেশের সিরাজগঞ্জে দুটি বাসের সংঘর্ষে ১৭ জন নিহত

বাংলাদেশে উত্তরাঞ্চলীয় জেলা সিরাজগঞ্জে
দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন
নিহত হবার খবর পাওয়া যাচ্ছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আংশকা করা
হচ্ছে।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোর বেলায় যমুনা সেতুর
পশ্চিম পাড়ে মুলিবাড়ি নামক স্থানে।
এ ঘটনায় আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নিহতদের মধ্যে বাস দুটির চালকেরাও রয়েছেন।
এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা
ঘটনাস্থলে যায়।
বঙ্গবন্ধু পশ্চিম সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
হেলাল উদ্দিন বিবিসিকে বলেন, ভোর ৫টার দিকে
চট্টগ্রাম থেকে রংপুর-গামী এবং গাইবান্ধা থেকে
ঢাকাগামী ওই দুটি বাসের সংঘর্ষ হলে এই হতাহতের
ঘটনা ঘটে।
মি. উদ্দিন বলেন, 'আহতরা সিরাজগঞ্জ ও বগুড়ার
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর যাদের
অবস্থা আশঙ্কাজনক তাদের বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে'
চট্টগ্রাম থেকে রংপুর-গামী বাসটি সড়কের
উল্টো পাশ দিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে
বলে জানাচ্ছে পুলিশ।
বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত