আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

বাংলাদেশে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়ার ভোগান্তি

বাংলাদেশে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়ার ভোগান্তি

প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীর কর্মব্যস্ত জীবনে ফিরছেন মানুষ। কিন্তু যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন মালিকরা। একইসঙ্গে ঢাকায় এসে বাস থেকে নেমে যাত্রীদের যানবাহনের সংকটেও পড়তে হচ্ছে। গতকাল শুক্রবার ঢাকার রাস্তায় বাস কম থাকার সুযোগে গাড়িগুলো বাড়তি ভাড়া আদায় করছে। এতে যাত্রীদের দ্বিতীয় দফায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ঢাকায় এসেও। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এবং মানিকনগর ঘুরে এসব চিত্র পাওয়া গেছে। আগামী রোববার থেকে পুরো ব্যস্ততা বাড়বে রাজধানীতে। তাই ছুটি শেষে গ্রাম থেকে গতকাল যাত্রীদের ফেরার চাপ ছিল বেশি। দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো সায়েদাবাদ টার্মিনালে এসে থামে। ফলে এখানে গাড়ির চাপ বেশি থাকে। সেখানে আসা যাত্রীরা অভিযোগ করেছেন, তাদের কাছ থেকে দেড়গুণ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-ঢাকা রুটের প্রায় প্রতিটি বাস নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করেছে। এসব বাস সায়েদাবাদ এসে থামে। একই রুটের কিছু বাস আরামবাগ, রাজারবাগ, মতিঝিল ও ফকিরাপুলে এসে থামে। এসব পরিবহনেও শুক্রবার বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল বাস সার্ভিসগুলো এসি ৯০০ থেকে ১০০০ টাকা এবং নন-এসি ৪৩০ থেকে ৫০০ টাকা ভাড়া নেয়। গতকাল সকালে ঢাকায় এসে নামা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব পরিবহন নন-এসি সার্ভিসে ৮০০ থেকে ১০০০ টাকা ভাড়া আদায় করেছে। আর এসি সার্ভিসে নিয়েছে ১৩০০ থেকে ১৫০০ টাকা। ইউনিক সার্ভিস, এস আলম এবং হানিফ পরিবহনের যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।ফেনী-ঢাকা রুটে চলাচল করা স্টার লাইন স্পেশাল এবং ড্রিম লাইন স্পেশালেও বাড়তি ভাড়া আদায় করা হয়েছে। এই দু’টি পরিবহনের ভাড়া এসি ৩৫০ এবং নন-এসি ২৭০ টাকা। কিন্তু ঈদের তিন দিন আগে থেকে এখন পর্যন্ত পরিবহন দু’টি বাড়তি ভাড়া আদায় করছে। গতকাল সকালে স্টার লাইন স্পেশালের নন-এসি ভাড়া আদায় করা হয়েছে ৩৫০ টাকা, আর এসি ৫০০ টাকা। একই ভাড়া ড্রিম লাইন স্পেশালেও। তবে এ পরিবহনের এসি সার্ভিস নেই। নোয়াখালী-ঢাকা রুটের নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা এক্সপ্রেসসহ অন্য পরিবহনের ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করে রাখা হচ্ছে। এসব রুটের লোকাল ও কাউন্টার সার্ভিসও বাড়তি ভাড়া আদায় করেছে। এর মধ্যে যাত্রীসেবার ১০০ টাকার ভাড়া ৪০০ টাকা, একুশে পরিবহন ২৫০ টাকার ভাড়া ৫০০ টাকা নিয়েছে। বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে কুমিল্লা-ঢাকা, ভৈরব-ঢাকা, নোয়াখালী-ঢাকাসহ অন্য রুটের বাসেও।এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালে মনিটরিং টিমের কার্যক্রম লক্ষ্য করা গেছে। সায়েদাবাদ টার্মিনালে মনিটরিং টিমের দায়িত্ব পালনরত আনোয়ার হোসেন নামের এক সদস্য জানান, ঈদের আগে থেকেই বাসগুলো যাতে বাড়তি ভাড়া না নিতে পারে বা যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী না তুলতে পারে, সে বিষয়ে তারা লক্ষ্য রাখছেন। কিন্তু এখন বাসগুলো বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছে। ভাড়া পরিশোধ করেই তারা বাসে চড়েছেন। সে ক্ষেত্রে ঢাকায় পৌঁছানোর পর তাদের কাছে অভিযোগ করলে তারা ব্যবস্থা নিতে পারেন। গতকাল দুপুর ১টা পর্যন্ত বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া মনিটরিং টিমের কাছে সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগ আসেনি বলেও জানান এই সদস্য।ঢাকার মধ্যে বিভিন্ন রুটে চলাচল করা বাস সায়েদাবাদ থেকে খুব কমসংখ্যক ছেড়ে যেতে দেখা গেছে। এই সুযোগকে কাজে লাগাতে দেখা গেছে কিছু লোকাল পরিবহনকে। তুরাগ পরিবহন সায়েদাবাদ থেকে এয়ারপোর্ট ও গাজীপুর পর্যন্ত ‘ডাইরেক্ট সার্ভিস’ বলে ৮০ টাকা ভাড়া আদায় করে। অন্য লোকাল সার্ভিসেও একই অবস্থা।ঢাকায় নেমে যাত্রীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশার চালকদের দ্বারা। বাস কম থাকায় তিনগুণ ভাড়া আদায় করছে তারা। অতিরিক্ত ভাড়া নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে অটোরিকশার চালকদের তর্কাতর্কি হতে দেখা গেছে।


শেয়ার করুন

পাঠকের মতামত