আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

স্বাভাবিক জীবন চান সুরঞ্জিতের এপিএস’র ড্রাইভার আজম খান

স্বাভাবিক জীবন চান সুরঞ্জিতের এপিএস’র ড্রাইভার আজম খান

সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির টাকা ধরিয়ে বিপদে

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারেুর ড্রাইভার আজম খান স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। সমাজের অন্য দশ জনের মতো পরিবার পরিজন নিয়ে বাঁচতে চায়। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির টাকা ধরিয়ে দিয়ে দীর্ঘ ফেরারী জীবন দূর্বিসহ করে তুলেছে তাকে। আতঙ্ক আর উৎকন্ঠার অবসান হবে কবে এমন প্রশ্নই এখন তাড়া করছে তাকে। নিজের মুখেই জানালেন আজম খান তাঁর তিন বছরের দীর্ঘ আত্মগোপনের কথা। অসংখ্য বার স্থান বদল করে ফেরারী জীবনে কেমন ছিলেন সে। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন আজম খান আত্মগোপনের বিপর্যস্ত জীবনের কথা বলতে গিয়ে বার বার চোখের পানি ফেলেন। দীর্ঘ সময়ে নানান জায়গায় নানান পেশায় কাজ করে জীবনাপাত করেন। পেশায় ড্রাইভার হলেও ইট ভাঙ্গা থেকে শুরু করে জেলের নৌকায় মাছ ধরার কাজও করতে হয়েছে তাকে। মাঝে মাঝে স্ত্রী-সন্তানের সাথে দেখা করতেন গোপনে গোপনে। ফেরারী জীবনে বিচিত্র পেশায় অপরিচিত জায়গায় দিন যাপন করতে হয় তাকে। আতঙ্ক আর উৎকণ্ঠা প্রতিনিয়তই তাড়া করতো। বার বার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাকুলতা ছিলো তাঁর মাঝে। ফেরারী জীবন কষ্টদায়ক হলেও দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াইটা নিয়ে সে গর্বিত। আইন প্রয়োগকারী সংস্থা কিংবা প্রশাসনের হস্তক্ষেপ বা অন্য কোন বিষয়ে মুখ খুলেনি আজম খান। এসব প্রশ্ন তিনি বার বার এড়িয়ে যান । তাঁর একটিই আকুতি, আমি স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। দীর্ঘ আত্মগোপনের মাঝে গত ২৫ জুলাই শনিবার বিকেলে নিজ বাড়িতে আজম খান জানান। বার বার তিনি নিজেকে লুকাতে চেয়েছেন। বলছেন, তাকে দেখলে মানুষের কৌতুহল দৃষ্টির কথা। জনসম্মুখে নানান প্রশ্ন-যোগ জিজ্ঞাসা তাকে নিয়ে। দীর্ঘ ফেরারী জীবনে কষ্টের মধ্যেও সুখের সন্ধান পেয়েছেন আজম খান। তাঁর ঘর আলোকিত করে দিয়েছে নবজাতক পুত্র সন্তান। আড়াই মাসের এই সন্তানের মুখ দেখার জন্যই ছুঁটে আসা তার। এখানেও থাকবেন না।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ এপ্রিল গভীর রাতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস ফারুক বস্তা ভর্তি টাকা নিয়ে যাওয়ার সময় তার গাড়ির চালক আজম খান পিলখানায় বিজিবির সদর দফতরে ঢুকিয়ে দেন। পরে বিজিবি সদস্যরা গাড়িসহ তাদের আটক করে। এ ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার ঝড় বয়ে যায়। এরপর ১৬ এপ্রিল অর্থ কেলেঙ্কারির দায় রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এছাড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে বরখাস্ত করা হয়। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে আজম খান চতুর্থ। আলী আজম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ঢাকায় ট্যাক্সিক্যাব চালাতেন। তার গ্রামের বাড়ি মতলব উপজেলার নওগাঁও গ্রামে। তার পিতার নাম আমজাদ হোসেন। পরে এপিএস ওমর ফারুকের গাড়ি চালানোর চাকরি নেন।



শেয়ার করুন

পাঠকের মতামত