আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুবলীগের গুলিতে গুলিবিদ্ধ শিশুর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

যুবলীগের গুলিতে গুলিবিদ্ধ শিশুর চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড

এর কি বিচার আদৌ হবে ?

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ১০ সদস্যের বোর্ডে প্রধান করা হয়েছে নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লাকে।

শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শনিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সাদিকা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অধ্যাপক ডা. রায়হানা আওয়ালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার শিশুটির চিকিৎসায় ৪ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তারও আগে গত রোববার ৮ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক শিশু সার্জারি বিশেষজ্ঞ এক ডাক্তার জানান, দেড় কেজির চেয়ে একটু বেশি ওজনের এ শিশুটির শরীরে অস্ত্রোপচার করা হয়। ৪টি ক্ষতস্থানে ২১টি সেলাই দেয়া হয়। অস্ত্রোপচার সফল হলেও ওইদিন রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে বৃহস্পতিবার সকালে তাকে ঢামেক হাসপাতালের এনআইসিইউ ও নবজাতক ওয়ার্ড নিওনেটোলজি বিভাগের আইসিইউতে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, মাগুরা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদের নির্বাচন নিয়ে শিশুটির চাচা যুবলীগ নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী কামরুল ভূঁইয়ার সঙ্গে অপর প্রার্থী আজিববর আলীর দ্বন্দ্ব হয়। এর জের ধরেই ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় কামরুলের বাড়িতে হামলা চালান আজিববরের লোকজন। এতে সংঘর্ষের সৃষ্টি হলে কামরুলে ভাবী অন্তঃসত্ত্বা নাজমা আক্তার (৩৫) গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নাজমাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে।
এ ঘটনায় নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ ও বোমায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মারা যান।

শেয়ার করুন

পাঠকের মতামত