আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: ড. মিজান

রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে: ড. মিজান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, চা শ্রমিকদের সাপ্তাহিক ছুটিতে বেতন দেয়া হয় না। এটা শ্রম আইনের লঙ্ঘন। এ জন্য রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এর জবাব দিতে হবে। রাষ্ট্রের এত বাহাদুরি কিসের?

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত চা জনগোষ্ঠীর মানবাধিকার ও আর্থসামাজিক উন্নয়নবিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 'হবিগঞ্জের চাঁন্দপুর চা বাগানের চা শ্রমিকদের ৫১১ একর জমি কেড়ে নিয়ে সরকারের স্পেশাল ইকোনমিক জোন করার সিদ্ধান্তের' প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু দরিদ্র মানুষদের জন্য দেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন উল্ল্যেখ করে মিজানুর রহমান বলেন, তার সেই স্বপ্ন আজ বিপরীতমুখে যাত্রা করছে। এটা বন্ধ করতে হবে।
তিনি বলেন, চা শ্রমিকদের অধিকার সরকার কেড়ে নিতে পারে না। কিন্তু রাষ্ট্র সব কেড়ে নিতে চায়, সব কেড়ে নেয়। চা বাগানে মদ কম মূল্যে সরবরাহ করা হয়, যাতে তারা ঘরে থাকেন। মদ দিয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখা হয়, যাতে প্রতিবাদ করতে না পারেন।
রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জাগিয়ে রাখা এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রকে ঘুমপাড়ানি মাসি-পিসি বন্ধ করতে হবে। নাগরিককে জাগিয়ে রাখতে হবে। তাদের সজাগ ও জাগিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের ওপর বর্তায়।


শেয়ার করুন

পাঠকের মতামত