আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বাস্থ্য বিজ্ঞানের ‘বেসিক রিসার্চ পদ্ধতি’ নিয়ে ডা. শাওনের বৃহৎ অনলাইন কোর্স

স্বাস্থ্য বিজ্ঞানের ‘বেসিক রিসার্চ পদ্ধতি’ নিয়ে ডা. শাওনের বৃহৎ অনলাইন কোর্স

বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় প্রশিক্ষণ ও প্রচার জোরদার করার লক্ষ্যে স্বাস্থ্যবিজ্ঞানের প্রাথমিক গবেষণা পদ্ধতিগুলোর উপর মাসব্যাপী বিনামূল্যে অনলাইন কোর্স পরিচালনা করেছেন ডা. মো. সাজেদুর রহমান শাওন। তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিষয়ক বিগ ডেটা রিসার্চ সেন্টারে পোস্ট ডক্টরাল গবেষণা ফেলো হিসেবে কর্মরত।

কোর্সটি ২৬ জুলাই ২০২১-এ শেষ হয়েছে। সারা বাংলাদেশ থেকে ৩৫০০ এরও বেশি অংশগ্রহণকারী এই কোর্সে অংশগ্রহণ করেছেন। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কোর্সটিতে অংশগ্রহণকারীদের জন্য গবেষণা পদ্ধতির প্রাথমিক নীতি এবং স্বাস্থ্যবিজ্ঞানের ব্যবহারিক গবেষণা প্রকল্পের উন্নয়নের প্রথম পদক্ষেপগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কোর্সটি সম্পর্কে ডা. শাওন বলেন,‘‘কোভিড-১৯ মহামারী বাংলাদেশে মানসম্পন্ন স্বাস্থ্য গবেষকের প্রয়োজনীয়তার কথা প্রকটভাবে তুলে ধরেছে। তাই, অক্সফোর্ড এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মতো বিশ্বমানের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রশিক্ষণ থেকে আমি গবেষণা ডিজাইন, ক্লিনিকাল ট্রায়াল, প্রমাণ-ভিত্তিক মেডিসিন এবং বায়ো স্ট্যাটিস্টিক্সের মত বিষয়গুলোকে সহজও সাবলীলভাবে বুঝানোর চেষ্টা করেছি।’’

তিনি আরও বলেন, ‘‘ওপেন অ্যাক্সেস লার্নিং এবং জ্ঞানের অবাধ বিতরণের দৃঢ় বিশ্বাসী হিসাবে আমরা কোর্সটি সবার জন্য বিনা খরচে উন্মুক্ত রেখেছি। তাই, যাদের সামর্থ্য নেই কিন্তু গবেষণাপদ্ধতি প্রশিক্ষণের আগ্রহ আছে, তাদের জন্য লকডাউন চলাকালীন সময়ে এই কোর্সটি শেখার সুযোগ দেবে।’’

এই কোর্সে কমপক্ষে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমবিবিএস, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি এবং অন্যান্য স্বাস্থ্যসম্পর্কিত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন।

আয়োজক ডা. শাওন কোর্স অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া সম্পর্কে বলেন, ‘‘লাইভ লেকচারের সময় জুম এবং ফেসবুকলাইভে এক সাথে প্রায় হাজার খানেক অংশগ্রহণকারীকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এদের মাঝে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী থেকে শুরু করে পিএইচডি শিক্ষার্থী এবং সহযোগী অধ্যাপক লেভেলের মানুষও ছিলেন!’’

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও হায়ার স্টাডি সোসাইটি ( সিইউআরএইচএস) সহ বেশ কয়েকটি ছাত্র-নেতৃত্বাধীন সংস্থা এই অনলাইন লার্নিং উদ্যোগে যোগ দিয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত