আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বকেয়া টাকা চাওয়ায় ঝালমুড়িওয়ালাকে পেটালেন ঢাবি ছাত্রলীগ নেতা

বকেয়া টাকা চাওয়ায় ঝালমুড়িওয়ালাকে পেটালেন ঢাবি ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উত্তেজিত হয়ে যান। পূর্বের পাওনা টাকার প্রসঙ্গ কেন তোলা হচ্ছে এই কথা বলে তিনি ঝালমুড়ি বিক্রেতাকে সাজোরে থাপ্পড় ও ঘুষি মারেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকে এক শিক্ষার্থী বলেন, রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা জনতা ব্যাংক টিএসসি শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার জামার কলার ধরে মারতে উদ্যত হন। তিনিসহ ঘটনাস্থলে উপস্থিত আশপাশের বেশ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে থামাতে যান। কিন্তু অভিযুক্ত নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন, এটা অন্যদের দেখার বিষয় না।

ওই ঝালমুড়ি বিক্রেতা জানান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি। বকেয়া টাকা চাওয়ায় ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি গণমাধ্যমকে বলেন, আমি ঝালমুড়িওয়ালার কাছে ঝালমুড়ি চাইলে সে আমাকে দাঁড় করিয়ে অন্যদের ঝালমুড়ি দিতে থাকে। এতে আমি রাগান্বিত হয়ে তার কলার ধরে অন্যপাশে নিয়ে যাই। আমি শুধু জিজ্ঞেস করি, কেন আমাকে ঝালমুড়ি না দিয়ে অন্যদের দিচ্ছে। তবে আমি তার গায়ে হাত তুলিনি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন গণমাধ্যমকে বলেন, যেটি ঘটেছে সেটি দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও গর্হিত। ছাত্রলীগের যে সাংগঠনিক সংস্কৃতি তার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা বিষয়টি খতিয়ে দেখে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা গ্রহণ করব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত