আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজধানীর উত্তরায় বিক্রয়কর্মীকে গণধর্ষণের আলামত মিলেছে

রাজধানীর উত্তরায় বিক্রয়কর্মীকে গণধর্ষণের আলামত মিলেছে

রাজধানীর উত্তরায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কর্মজীবী তরুণী গণধর্ষণের শিকার হওয়ার আলামত মিলেছে ডাক্তারি পরীক্ষায়। গতকাল (শনিবার) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চিকিৎসকেরা এ কথা বলেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আরিফসহ তার আরো দু’সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার তরুণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম দুপুরে জানান, তরুণীকে প্রাথমিক পরীক্ষায় গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া অন্যান্য পরীক্ষাও শেষ হয়েছে। পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্টদের প্রদান করা হবে। এদিকে বৃহস্পতিবার রাতের পাশবিক ওই ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ ভুক্তভোগীর সহকর্মী আরিফ, সাদিকুল ইসলাম বাবু ও আসলাম উদ্দিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মহানগর আদালতে পাঠানো হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে পাশবিক এ ঘটনা ছাড়াও এরা আগে এ ধরনের কোনও ঘটনা ঘটিয়েছে কি-না, এর সঙ্গে অন্য কেউ জড়িত কি-না এ সব বিষয় জানতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের একটি মেগাশপের বিক্রয়কর্মীকে (১৭) পালাক্রমে পাশবিক নির্যাতন করে তারই সহকর্মী ও সহকর্মীর বন্ধুরা।


শেয়ার করুন

পাঠকের মতামত