আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকার পথে অসংখ্য কর্মজীবী মানুষ

ঢাকার পথে অসংখ্য কর্মজীবী মানুষ

আগামীকাল রোববার থেকে পোশাকসহ সব রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার খবরে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নারী-পুরুষের ঢল নেমেছে। কর্মস্থলে ফেরা এসব মানুষ যারবাহনের অপেক্ষায় রয়েছেন। যে যেভাবে পারছেন ট্রাক, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সে করে কর্মস্থলে ফিরছেন।

আজ শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল, পাঁচলিয়া কড্ডার মোড় থেকে বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটতে দেখা গেছে শত শত কর্মজীবী মানুষকে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

পোশাককর্মী মাহমুদুল হাসান বলেন, ‘কোরবানির ঈদে বাড়ি এসেছিলাম পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। রোববার থেকে গার্মেন্টস খুলবে—এই খবরে পোশাককর্মীরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বাস বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়ায় বাধ্য হয়ে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি।’

কর্মস্থলে ফিরছেন আরিফুল ইসলামও। তিনি বলেন, ‘হঠাৎ গার্মেন্টস খোলার খবরে বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হচ্ছে। ট্রাকে করে চান্দুরা যেতে ৬০০ টাকা; প্রাইভেটকার ও মাইক্রোবাসে যেতে এক হাজার ভাড়া দিতে হচ্ছে। ভাড়া বেশি হলেও কর্মস্থলে ফিরতে হবে। তা না হলে চাকরি থাকবে না।’

হাটিকুমরুল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, পণ্যবাহী ট্রাকে যাতে যাত্রী বহন করতে না পারে, এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পণ্যবাহী ট্রাকে যাত্রী বহন করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত