আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অপরাধী যেই হোক, বিচার হবে: মহিলা প্রতিমন্ত্রী

অপরাধী যেই হোক, বিচার হবে: মহিলা প্রতিমন্ত্রী

মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু

মাগুরায় গুলিবিদ্ধ শিশু ও তাঁর মায়ের সঙ্গে দেখা করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ব্যক্তি বা দল না দেখে অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু ও মায়ের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী। তিনি রাজধানীর উত্তরায় গণধর্ষণের শিকার কর্মজীবী তরুণীর সঙ্গে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দেখা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান।
মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধী কোন দলের বা গোত্রের তা বিচার করা হবে না। অপরাধী যেই হোক না কেন, তাঁকে বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো এ বিষয়ক মন্ত্রণালয় দেখবে বলে সিদ্ধান্ত হয়েছে। যাঁরা এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তাঁরা অমানুষ। তাঁরা মানুষের কাতারে পড়েন না।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, এটা স্বীকার করতেই হবে—সরকার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করার ঘটনাতেই এটা প্রমাণ হয়েছে। যাঁরা অপরাধী, তাঁরা সব সময় তৎপর থাকেন। এ ধরনের ঘটনায় সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখতে জনগণের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী গুলিবিদ্ধ শিশুটির মায়ের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
মাগুরার গুলিবিদ্ধ শিশুটির অবস্থা সম্পর্কে হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চিকিৎসক কানিজ হাসিনা বলেন, শিশুটির উন্নতি হচ্ছে। তবে শঙ্কামুক্ত নয়। গত কয়েক দিন ধরে বিশেষ উপায়ে মায়ের বুকের দুধ এনে শিশুটিকে খাওয়ানো হচ্ছে। খাওয়ার পরিমাণ বাড়ানো হচ্ছে। কোনো সংক্রমণ দেখা যায়নি। এখন যেরকম চিকিৎসা দেওয়া দরকার, সেটিই দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানিজ হাসিনা বলেন, এই মুহূর্তে শিশুটিকে বিদেশে নেওয়ার দরকার নাই। শিশুটির চোখ নিয়ে পরীক্ষা চলছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে শিশুটির সঙ্গে অন্যদের দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে বলে কানিজ হাসিনা জানান।

প্রতিমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম ছিলেন

শেয়ার করুন

পাঠকের মতামত