আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ : প্রধান আসামির রিমান্ড শুনানি রবিবার

মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ : প্রধান আসামির রিমান্ড শুনানি রবিবার

মাগুরায় ক্ষমতাশীন দলের দুই পক্ষের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েকৃত মামলায় প্রধান আসামি সেন সুমন ও অপর দুই আসামি সাগর ও বাপ্পীকে আজ মঙ্গলবার মাগুরা ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয়।

ডিবি পুলিশের ওসি মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান, আদালতে সোপর্দ তিন আসামির মধ্যে প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক ফারহা মামুন আগামী রবিবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠিয়েছেন।


এর আগে গতকাল সোমবার রাত ১১টায় সেন সুমন, বাপ্পি এবং সাগরকে মাগুরা ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেন সুমনকে রবিবার ঢাকার কল্যাণপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব। অন্যদিকে, মামলার ৭ ও ৮ নম্বর আসামি বাপ্পী ও সাগরকে সোমবার বিকেলে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করে মাগুরা ডিবি পুলিশ।

রবিবার রাতে মাগুরার ওয়াপদা এলাকায় ঈগল পরিবহন থেকে গ্রেপ্তার ১৩ নম্বর আসামি নজরুলকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত ২৬ জুলাই রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার হত্যা মামলার ৫ নম্বর আসামি সুমন কারিগর ও সোবহান কারিকরকে সোমবার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত তাদের দুজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হন ডিবি ও র‍্যাব সদস্যরা।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন কামরুলের চাচা মমিন ভূঁইয়া। গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন তার ভাবি নাজমা বেগম। নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত