আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অ্যাম্বুলেন্সে পরীক্ষা দিলেন সদ্য হওয়া এক মা!

অ্যাম্বুলেন্সে পরীক্ষা দিলেন সদ্য হওয়া এক মা!

মঙ্গলবার বিকালে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো মা হয়েছেন। আজ বুধবার সকালেই ছিল তার স্নাতক সম্মান শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা। কি আর করা! তাই নবজাতককে বোনের কাছে রেখে পরীক্ষায় অংশ নিলেন অ্যাম্বুলেন্সে বসেই! নবজাতক বোনের কোলে আর তিনি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষাও খারাপ হয়নি সদ্য হওয়া এই মায়ের।
সন্তান প্রসব পরবর্তী শারীরিক দুর্বলতা এই মাকে পরীক্ষা দেয়া থেকে আটকাতে পারেনি। পরিবারের অনেকেই তাকে পরীক্ষায় অংশ নেয়ার ব্যাপারে নিরম্নত্সাহিত করেছিল। কিন্তু তিনি দমে যাননি। নবজাতককে কোলে নিয়েই রাতব্যাপী পড়াশোনা করেছেন। স্বামী নির্ঘুম দাঁড়িয়েছিলেন পাশে। এর আগে পেটে সন্তান নিয়েই তিনি অন্য পরীক্ষাগুলোতে অংশ নিয়েছেন। রাত জেগে পড়াশোনা করেছেন। কলেজের ক্লাসও করেছেন নিয়মিত। অদম্য এই মায়ের গ্রামের বাড়ি দেবীগঞ্জের উত্তরপাড়ায়।  ২০১১ সালে তার বিয়ে হয়।
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ২০০৯-২০১০ সেশনের  বাংলা সাহিত্যের ছাত্রী ওই মায়ের নাম রাজিয়া পারভীন (২৬)। সদ্যজাত ছেলেকে বোনের কাছে রেখে সকালেই অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে চলে আসেন। পরীক্ষা কেন্দ্রে এসে তিনি অ্যাম্বুলেন্সে পরীক্ষা দেয়ার আবেদন জানান। কেন্দ্র কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু তার এ আবেদনে সাড়া দেন।
স্ত্রীর পরীক্ষা প্রসঙ্গে স্বামী আবু আসাদ মোহাম্মদ আল আরিফ বলেন, 'শহরের সিটি ক্লিনিকে মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে রাজিয়া পারভীন প্রথম পুত্র সন্তানের মা হন। পরীক্ষা নিয়ে আমরা দুজনেই সন্দেহে ছিলাম। কিন্তু শারীরিকভাবে দুর্বল থাকলেও রাজিয়া মানসিকভাবে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুত ছিল।'
পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান এহতেশামুল হক জানান, 'রাজিয়া পেটে বাচ্চা নিয়েই নিয়মিত ক্লাস করেছেন।  বাংলা বিভাগের সে  খুব ভালো ছাত্রী।'কলেজের অধ্যক্ষ কানাই লাল কুন্ডু বলেন, 'রাজিয়ার মানসিক শক্তি দেখে আমরা অভিভূত। তাই তাকে অ্যাম্বুলেন্সে পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে।'
এদিকে, পরীক্ষা শেষে রাজিয়া বলেন, 'সব পরীক্ষায় অংশ নিয়েছি। মাত্র একটা পরীক্ষা বাকি ছিল। মা হওয়ার আনন্দ আমার শারীরিক কষ্ট ভুলিয়ে দিয়েছে। তাই শেষ পরীক্ষাটাও ভালোই দিয়েছি।'

শেয়ার করুন

পাঠকের মতামত