আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারায়নগঞ্জের সাত খুন : পলাতক ১৩ আসামির অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

নারায়নগঞ্জের সাত খুন : পলাতক ১৩ আসামির অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ

নারায়নগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় পলাতক ১৩ আসামির অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার মামলার ধার্য দিনে তারেক সাঈদসহ ২২ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করার পর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপম এ আদেশ দেন।
নারায়নগঞ্জ কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন এর সত্যতা স্বীকার করে জানান, মামলার পলাতক আসামিদের গ্রেফতারের পর বিচারিক আদালতে নথি প্রেরণ করা হবে।
আজ কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে বুধবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয় চাঞ্চল্যকর ৭ খুন মামলার ২২ আসামিকে।
মামলার প্রধান অভিযুক্ত ভারতে আটক নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের ইচ্ছার ঘাটতি আছে বলে অভিযোগ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাদী পক্ষের আইনজীবি সাখাওয়াত হোসেন খান। তিনি অভিযোগ করেন, মামলার চার্জশীট থেকে অব্যাহতি পাওয়া আসামিরা মামলার বাদী ও নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটিকে অব্যাহত হুমকি প্রদান করছে।
ইতিমধ্যেই এ ব্যাপারে সেলিনা ইসলাম বিউটি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
তিনি বলেন, মামলার অভিযোগপত্রের ১২জন পলাতক আসামির কাউকেই পুলিশ এখনও গ্রেফতার করতে সক্ষম হয়নি। তাছাড়া প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে বন্দি, তাকে দেশে ফিরিয়ে আনা হয়নি।
এ ব্যাপারে কোর্ট পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, হাজিরার তারিখ থাকায় এদিন শুধুমাত্র আসামিদের আদালতে হাজির করা হয়। এদিকে আগামী ৯ আগস্ট জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগপত্রের বিরুদ্ধে সেলিনা ইসলাম বিউটির দায়েরকৃত নারাজি খারিজের বিরুদ্ধে রিভিশন মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এদিন মামলার আসামিদের আদালতে হাজির করা হবে। চাঞ্চল্যকর সাত খুনের একটি মামলার বাদী নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি নারাজি খারিজের বিরুদ্ধে ২১ জুলাই রিভিশন মামলা দায়ের করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে রিভিশন মামলাটি দায়ের করেন তিনি। আদালত ৯ আগস্ট রিভিশন আবেদনের শুনানির দিন ধার্য করেছেন।
বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, ৮ এপ্রিল মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি মামলার অভিন্ন চার্জশিটে ভারতের কলকাতায় গ্রেফতার সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেন ও র্যাতবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে। তবে বিউটির দায়ের করা মামলা থেকে অব্যাহতি দেয়া হয় এজাহারভুক্ত পাঁচ আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি হাজী ইয়াছিন মিয়া, ইকবাল, হাসমত আলী হাসু, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ও শ্রমিক দলের নেতা আনোয়ারকে। এ বিষয়ে ১১ মে আদালতে সেলিনা ইসলাম বিউটি চার্জশিটের বিরুদ্ধে নারাজি প্রদান করেন। ৮ জুলাই শুনানীতে চার্জশিটের বিরুদ্ধে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর ‘নারাজি’ আবেদন খারিজ করে দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।


শেয়ার করুন

পাঠকের মতামত