আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

এবারে বরগুনায় চোখ তুলে ও পিটিয়ে শিশু হত্যা

এবারে বরগুনায় চোখ তুলে ও পিটিয়ে শিশু হত্যা

বরগুনার তালতলী উপজেলার চোনাকাটা ইউনিয়নে মাছ চুরির অভিযোগে ১০ বছরের এক শিশুর চোখ উৎপাটন করে শাবল দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত শিশুর নাম রবিউল আউয়াল (১০)। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

রবিউল আউয়ালের পিতা দুলাল মৃধা জানান, তাঁদের বাড়ির পাশের লুতরার খালে জাল পেতে মাছ ধরতে প্রতিবেশী মিরাজ (২৫)। তার জালের মাছ কে বা কারা ধরে নিয়ে যায়- এমন অভিযোগ করে দুই দিন আগে একবার তাদেরকে হুমকি দেয় মিরাজ। তাদের ছেলে রবিউল আউয়ালকে সে সন্দেহ করছে বলেও জানায়। এরপর যদি সে রবিউল আউয়ালকে পায় তবে সে দেখিয়ে দেবে বলেও হুমকি দেয়।

এ ঘটনার পর মঙ্গলবার বিকেলে সোহাগ নামের স্থানীয় অপর এক কিশোর আমখোলা গ্রামের খালপারে রবিউল আউয়ালের লাশ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেয়। এ সময় রবিউল আউয়ালের বাবা দুলাল মৃধার উপস্থিতিতে লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায় পুলিশ।

দুলাল মৃধা আরো জানান, রবিউলের মৃতদেহ তিনি দেখেছেন, তার ডান চোখ উৎপাটন করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।


শেয়ার করুন

পাঠকের মতামত