আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

৯ বছরের শিশুর লাশ স্যুটকেসে

৯ বছরের শিশুর লাশ স্যুটকেসে

শিশুটির বয়স ৯ কি ১০ বছর। ছেলে। লম্বা লম্বা চুল, নিষ্পাপ মুখমণ্ডল। কোমল চেহারা। তবে তার সব কোমলতা খুবলে নিয়েছে নিষ্ঠুর পিশাচ কেউ। তার সারা শরীরে নির্মমতার চিহ্ন।
পুলিশ ও মর্গ সূত্র নিশ্চিত করেছে, নির্যাতনেই মৃত্যু হয়েছে শিশুটির। লম্পট ঘাতকের বিকৃত লালসার শিকার হয়েছে সে। বলাৎকার করা হয়েছে তাকে, পরে হত্যা। কপাল থেকে পা পর্যন্ত আটটি স্থানে জখম, ছেঁকার দাগ।
নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুটির মৃতদেহ পাওয়া যায় ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় নার্সিং কলেজের পাশের রাস্তায়; একটি পরিত্যক্ত স্যুটকেসে।
সোমবার মধ্যরাতে কয়েকজন পথচারী কালো রঙের স্যুটকেসটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ স্যুটকেস থেকে লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তার পরিচয় মেলেনি; মেলেনি কোনো সূত্র। পুলিশ কর্মকর্তারা বলেন, চেহারা, পোশাক দেখে তাঁরা ধারণা করছেন শিশুটি গৃহকর্মী ছিল। ইস্ত্রি বা এ জাতীয় কোনো লোহার বস্তু দিয়ে তার শরীরে ছেঁকা দেওয়া হয়। পিটিয়ে জখম করার লক্ষণও মিলেছে। ধারণা করা হচ্ছে, কাছাকাছি এলাকায়ই এ হত্যাকাণ্ড ঘটেছে।
গতকাল রাতে মর্গ সূত্র জানিয়েছে, মৃত্যুর আগে শিশুটিকে বলাৎকার করার লক্ষণ দেখা গেছে। ময়নাতদন্তে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
শাহবাগ থানার ওসি আবু-বকর সিদ্দিক বলেন, ‘নির্মমভাবে নির্যাতন করে শিশুটিকে হত্যা করা হয়েছে। আমরা হত্যা মামলা দায়ের করেছি। তার পরিচয় ও হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছি। একটি লাগেজ (স্যুটকেস) ছাড়া আর কোনো সূত্র পাওয়া যায়নি।’
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের কাছে ঢাকা নার্সিং কলেজের পাশের রাস্তায় একটি স্যুটকেস পড়ে ছিল। রাত সোয়া ১টার দিকে কয়েকজন পথচারী সেটি দেখে। তারা কৌতূহলবশে স্যুটকেসটির চেইন খুলতে গেলে শিশুটির চুল বেরিয়ে আসে। তখন তারা থানায় খবর দেয়। রাত দেড়টার দিকে স্যুটকেসের ভেতর থেকে ৯-১০ বছরের একটি ছেলেশিশুর লাশ বের করা হয়।
সুরতহাল প্রতিবেদন এবং এসআই ময়নুলের বর্ণনায় জানা গেছে, নার্সিং কলেজের গেটের প্রায় ১০০ গজ দূরে জামতলা এলাকায় স্যুটকেসটি পড়ে ছিল। শিশুটির পরনে ছিল গোলাপি রঙের হাফহাতা গেঞ্জি এবং ধূসর রঙের হাফপ্যান্ট। তার কপালে, থুতনিতে জখম এবং বাঁ হাতের কবজিতে দুই ইঞ্চি পরিমাণ ফোলা জখম ছিল। পিঠের বাঁ পাশে প্রায় পাঁচ ইঞ্চি দীর্ঘ পোড়া জখম ছিল, একই রকম প্রায় তিন ইঞ্চি জখম ছিল পিঠের মাঝখানে; এক ইঞ্চি পরিমাণ ঘাড়ের নিচে পিঠের ডানপাশে এবং কোমরের ওপরে বাঁ পাশে ছিল প্রায় সাড়ে তিন ইঞ্চি ছেঁকার জখম। বাঁ পায়ের হাঁটুর ওপরেও আঘাতের চিহ্ন ছিল। তার চুল প্রায় ছয় ইঞ্চি লম্বা। গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা। শরীর ও মুখ শুকনো ছিল। তাকে যে স্যুটকেসে ভরা হয় সেটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, প্রস্থ ২৪ ইঞ্চি। তাতে শিশুটির মৃতদেহ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
মর্গ সূত্র জানিয়েছে, সোমবারই শিশুটির মৃত্যু হয়েছে। তবে ছেঁকার চিহ্নগুলো মৃত্যুর দুই-তিন দিন আগের। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনেই শিশুটি মারা গেছে। হত্যার আগে তাকে বলাৎকার করা হয়েছে।
জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘লাশটি হাসপাতালের বাউন্ডারির মধ্যেই পাওয়া গেছে। পাবলিক এরিয়া হওয়ার কারণে বোঝা যাচ্ছে না- কে সেটি নিয়ে এসেছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত