আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

'ব্লগার হত্যাকারীদের ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে'

'ব্লগার হত্যাকারীদের ধরতে সরকার চেষ্টা চালাচ্ছে'

বাংলাদেশে শুক্রবার আরও একজন ব্লগারকে তার নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে একের পর এক একটি নির্দিষ্ট মতাদর্শের ব্লগারদের বেছে বেছে হত্যার ঘটনায় সর্বশেষ শিকার হলেন নীলাদ্রী চ্যাটার্জি। তিনি লেখালেখি করতেন নীল নিলয় ছদ্মনামে। পুলিশ বলছে, চার-পাঁচজন লোক দুপুরে ঢাকার গোরানে তাঁর ফ্ল্যটবাড়িতে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। এই নিয়ে এ বছরে বাংলাদেশে চারজন ব্লগারকে লেখালেখির জন্য হত্যা করা হলো। বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনা ঘটলেও হত্যাকারীরা বিচারের মুখোমুখি না হওয়ায় তারা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে অভিযোগ করছেন মানবাধিকার আইনজীবীরা।

হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনকারীরা বলছেন একের পর এক হত্যার এসব ঘটনায় ব্লগার এবং লেখকদের মধ্যে উদ্বেগ বা আতঙ্ক ক্রমশ বাড়ছে। অনেক ব্লগার দেশ ছেড়ে গেছেন। অনেকে দেশ ছাড়ার চিন্তা করছেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্র কোনো ভূমিকা রাখছে না বলে তারা মনে করছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসি বাংলাকে বলেছেন জঙ্গিদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা সঠিক নয়। তিনি বলেছেন অনেক বিপর্যয় ঘটানোর চেষ্টা এই জঙ্গিরা করছে। এদের অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে সরকার। তবে দু-একজন সফল হচ্ছে সেটা সত্যি কথা। যেমন এই হত্যাকান্ড ঘটানো হয়েছে ঘরের ভেতরে এবং নামাজের সময়- ফলে কেউ ছিল না। আর খুনিরা সেই সুযোগটা নিয়েছে।

তিনি বলেন ডিবি, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে এবং অপরাধীদের সরকার ধরে ফেলতে পারবে। এসব কাজ কোনো সংঘবন্ধ গোষ্ঠির কী-না তাও সরকার খতিয়ে দেখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা মনে করছি পাকিস্তান ও ইরাকে যেসব সংঘবদ্ধ গোষ্ঠি রয়েছে ওই রকমই কোনো গোষ্ঠি বাংলাদেশে কাজ করছে বলে মনে হচ্ছে, যদিও আমরা নিশ্চিত নই। আসাদুজ্জামান খান বলেছেন হত্যাকারীদের ধরতে এবং এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা এবং প্রচেষ্টা সরকার নিচ্ছে।
সূত্র : বিবিসি বাংলা

শেয়ার করুন

পাঠকের মতামত