আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

লোমহর্ষক বর্ণনা দিলো বিউটি বেগম : ময়না তদন্তের রিপোর্ট দিচ্ছে আজ

লোমহর্ষক বর্ণনা দিলো বিউটি বেগম : ময়না তদন্তের রিপোর্ট দিচ্ছে আজ

পৈশাচিক নির্যাতনে শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম রিমান্ডের প্রথম দিন শেষে গতকাল শুক্রবার হত্যাকান্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে আদালতে। শুক্রবার বিকেলে মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুমীর আদালতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় সে। এদিকে শিশু রাকিবের ময়না তদন্তের রিপোর্ট আজ শনিবার তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছাচ্ছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, মামলার তদন্ত কর্মকর্তা ছাড়াও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব হাকিম, উপ-কমিশনার মো. মোল্লা জাহাঙ্গীর হোসেন, মনিটরিং কমিটির দুই সদস্য অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু ও সহকারী কমিশনার হুমায়ুন কবীর আসামিকে জিজ্ঞাসাবাদ করেছেন।

(মৃত্যুর আগে সাথে হাস্পাতালে পাঞ্জা লড়ে রাজিব )

 গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে, যা তদন্তের স্বার্থে এখনিই প্রকাশ করা যাচ্ছে না।মামলার তদন্ত কর্মকর্তা এস.আই কাজী মোস্তাক আহম্মেদ বলেন, অপর দুই আসামি গ্যারেজ মালিক মো. শরীফ ও তার দূর সর্ম্পমকের চাচা মিন্টু খান খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে। তারা সুস্থ হলে তাদেরকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, শনিবার রিপোর্টটি হাতে পাবো বলে আশা করছি। শুক্রবার বিকেলে মহানগর হাকিম আয়শা আক্তার মৌসুরীর আদালতে হত্যাকান্ডে নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছে বিউটি বেগম। তদন্তের স্বার্থে এখনি তা প্রকাশ করা যাবে না। তার দেয়া তথ্যও যাচাই-বাচাই করা হবে।খুমেক হাসপাতালের ফরেনসিক চিকিৎসকদের সুত্রে জানা গেছে, প্রথমে শিশুটি প্রচুর বমি করেছিল। কম্প্রেসার মেশিনে দেয়া হাওয়ার চাপে শিশু রাকিবের হৃদপিন্ড ফেটে চুফসে গেছে। দু’হাতের দশ আঙ্গুলের মাথায় ও দু’পায়ের গোড়ালিতে রক্ত জমে যায়। মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হয়। পেট ও বুকের ভিতরের নাড়ীগুলো ছিঁড়ে গেছে। শনিবার ময়না তদন্তের রিপোর্ট অফিসিয়ালি আদালত ও তদন্ত কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।উল্লেখ্য, গত সোমবার শিশু রাকিবের মলদ্বারে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে তার শরীরে হাওয়া ঢুকিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে খানজাহান আলী রোডে টুটপাড়া কবরখানা মোড়ের অদূরে শরীফ মটরস্’র মো. শরীফ, তার মা বিউটি বেগম এবং দুসর্ম্পকের চাচা মিন্টু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বিউটি বেগমকে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শেয়ার করুন

পাঠকের মতামত