আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহার গ্রেফতার

হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহার গ্রেফতার

মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার মহাপরিচালক নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (শুক্রবার) বিকালে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। পুলিশের দাবি, তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদরাসা থেকে মুফতি ইজহারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে নগরীর লালদীঘিপাড়ের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হবে। তানভীর আরাফাত বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। দীর্ঘদিন তিনি আড়ালে ছিলেন। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ান বলেন, ২০১৩ সালের ৭ অক্টোবর মাদরাসায় বিস্ফোরণের পর থেকে মুফতি ইজাহার পলাতক ছিলেন। বিস্ফোরণের পর তিনটি মামলা হয় ওইসব মামলায় মুফতি ইজহার পলাতক আসামি বলে জানান তিনি। ২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি ইজহার পরিচালিত লালখান বাজার মাদরাসার ছাত্রাবাস দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে ওই বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে হত্যা, বিস্ফোরণ ও অভিযানে তার বাসা থেকে এসিড উদ্ধারের ঘটনায় তিনটি পৃথক মামলা করে পুলিশ। প্রত্যেকটি মামলায় মুফতি ইজহার, তার ছেলে হারুণ ইজাহার মাদরাসার তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে ওই বিস্ফোরণের দিন থেকেই মুফতি ইজহার ও মাদরাসার শিক্ষার্থীরা দাবি করে আসছেন ছাত্রাবাসে বৈদ্যুতিক চুলায় রান্না করার সময় পাশে থাকা দুটি আইপিএস’র ব্যাটারি বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। ২০১০ সালে র্যাবের হাতে গ্রেফতার হন মুফতি ইজহার। পরে তিনি জামিনে মু্িক্ত পান।

শেয়ার করুন

পাঠকের মতামত