আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বেড়াতে গিয়ে মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বেড়াতে গিয়ে মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। মৃত ২ জন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

জানা গেছে, কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে পড়েন ৩ বন্ধু। পরে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানুল হক (৩০) নামে একজনের মৃত্যু হয়। অন্যদিকে দুই বন্ধু সাইমুন প্রিয়াম ও রায়হানের অবস্থার খারাপ হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়ামের মৃত্যু হয়।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠে। তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে ৩ জন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইমুন প্রিয়াম মারা যান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত