আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

‘জাতীয় পার্টির শাসনামলের কথা মানুষ এখনো ভুলেনি’

‘জাতীয় পার্টির শাসনামলের কথা মানুষ এখনো ভুলেনি’

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের কথা এখনো ভুলেনি। তখন দেশের মানুষ অনেক শান্তিতে ছিল। প্রশাসনের সকল ক্ষেত্রেই শৃঙ্খলা ছিল। দেশে সঠিক বিচার ব্যবস্থা চালু ছিল। তাই তখন দেশে উন্নয়নের জোয়ার ছিলো। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে টাংগাইল জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, মোঃ নোমান এমপি, পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু প্রমুখ।

মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি বলেন, আজকে সময় এসেছে দলকে সুসংগঠিত করার। তিনি সকলকে জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান। -বাসস

শেয়ার করুন

পাঠকের মতামত