আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মাদারীপুরে ২ স্কুলছাত্রীকে ধর্ষণের পর নির্মম হত্যা

মাদারীপুরে ২ স্কুলছাত্রীকে ধর্ষণের পর নির্মম হত্যা

মাদারীপুর সদর উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের একজনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে ধর্ষণের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।
 
নিহত দু’স্কুলছাত্রী হল- ঝিকরহাটি গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার (১৪) ও একই এলাকার হাবিব খার মেয়ে হ্যাপি আক্তার (১৫)। দু’জনই মস্তফাপুর বহুমুখী বিদ্যালয়ের ৮ম শেণীর ছাত্রী ছিল।
হাসপাতাল সূত্র জানায়, চার যুবক বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় দু’স্কুলছাত্রীকে হাসপাতালে নিয়ে এসে তারা বিষ খেয়েছে বলে জানায়। এরপর বিকাল পৌনে ৫টার দিকে হ্যাপি মারা যাওয়ার পর ওই চারজন পালিয়ে যায়। পরে ৬টার দিকে সুমাইয়াও মারা যায়। সন্ধ্যার দিকে শিপন ও রফিক নামে দুই যুবককে হাসপাতালে এসে নিহত দু’জনের ব্যাপারে খোঁজ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরিবারের দাবি, মস্তফাপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে বুধবার ওই দু’স্কুলছাত্রীকে অপহরণ করে পাশের কুমার নদীর পাড়ে নিয়ে যায়। এরপর ওই দু’শিক্ষার্থীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের পর বিষ খাইয়ে তাদের হত্যা করা হয়।
নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার জানান, একই এলাকার হাশেম শিকদার ও মিন্টু শিকদারের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটানো হয়েছে। ১০ বছর আগে তাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ বাধে। এ বিষয়ে মামলা হলে মামলা তুলে নিতে হুমকিও দেয়া হয়। এরই জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
নিহত হ্যাপির চাচা বজলুর শেখ জানান, স্থানীয় প্রভাবশালীরা এ ঘটনাকে ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম রাজিব জানান, নিহতদের মধ্যে একজনের শরীরের অসংখ্য স্থানে আঘাতের চিহ্ন ছিল। শ্লীলতাহানির পর বিষপানের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বারেক হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে শিপন ও রফিক নামের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দুই ছাত্রীকে হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন

পাঠকের মতামত