আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

নারীদের ধর্ষণ করত-শিশুদের ফেলে দিত সাগরে

নারীদের ধর্ষণ করত-শিশুদের ফেলে দিত সাগরে

সমুদ্রপথে অবৈধ বিদেশযাত্রার নির্মম কাহিনী

সুন্দর জীবনের আশায় সমুদ্রপথে অবৈধ বিদেশযাত্রার নির্মম কাহিনী উঠে এসেছে মিয়ানমার ফেরত পাঁচ কিশোরের বর্ণনায়। সোমবার মিয়ানমার থেকে দেশে ফিরে আসা ১৫৯ বাংলাদেশী নাগরিকের মধ্যে ছিল নারায়ণগঞ্জের এই পাঁচ কিশোর।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জের মাধ্যমে এ পাঁচজনকে তাদের পরিবারের কাছে তুলে দেয়া হয়। এরা হল- আড়াইহাজার থানার পাঁচরুখি সিংরাটি গ্রামের আবু কালামের ছেলে নাইম মিয়া (১৬), রূপগঞ্জ থানার ভুরুটিয়া সরদার গ্রামের জামান মিয়ার ছেলে সুমন (১৭), আড়াইহাজারের বাগদি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে স্বপন (১৬), আড়াইহাজার কেটিয়া গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে আবু হানিফা (১৪), নরসিংদী মাধুবদী নকটেউ কাদি গ্রামের জলিল মিয়ার ছেলে সেলিম (১৭)।
কিশোর আবু হানিফা জানায়, আমাদের এক দালালের কাছে বিক্রি করে দিল আর আমরা হাটের পশুর মতো চেয়ে রইলাম, কিছু করার ছিল না। সে জানায়, আমাদের তিন মাস সাগরের মধ্যে ভাসমান রেখেছে, বোটের উপরতলায় বাচ্চাসহ ১৮ জন বাঙালি নারী ও ৪০ জন মিয়ানমারের নারী ছিল। অত্যাচার সইতে না পেরে তাদের গগনবিদারী চিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠত।

পরে জানতে পেরেছি, জাহাজের লোকজন ওইসব নারীকে ধর্ষণ করত। অনেক শিশুকে সমুদ্রে ফেলে দিয়েছে পাষণ্ডরা।
কিশোর নাঈম জানায়, প্রতিদিন আমাদের একমুঠো ভাত, তিনটা শুকনা মরিচ আর দুইটা কাঁচা শুঁটকি দিয়ে দিনে একবার ভাত খেতে দিত। না খেলে বেল্ট নতুবা চাবুক দিয়ে মারত। কিশোর সুমন জানায়, জাহাজে আমাদের সঙ্গে থাকা নরসিংদীর এক লোক অসুস্থ হয়ে মারা যায়। পরে পলিথিনে পেঁচিয়ে পেট কেটে তার লাশ নদীতে ফেলে দেয়া হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত