আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ত্রিপুরার ভিডিওকে রংপুরের বলে অপপ্রচার চলছে : র‍্যাব

ত্রিপুরার ভিডিওকে রংপুরের বলে অপপ্রচার চলছে : র‍্যাব

ভারতের ত্রিপুরার পূজামণ্ডপ ও দোকানপাটে আগুন লাগানোর একটি ভিডিও রংপুরের পীরগঞ্জের হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ফুটেজ বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

আ ন ম ইমরান খান জানান, উসকানিমূলক ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে অপপ্রচার চালানোর সাথে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের সাইবার নজরদারি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে গুজব ছড়ানো ও উসকানিদাতাদের বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সচেষ্ট থাকবে।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নৃশংসভাবে শাহীন নামক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন ভাইরাল হয়। সেই হত্যাকাণ্ডের মূল হোতাসহ আসামিদের ইতোপূর্বে র‍্যাব গ্রেফতার করেছিল। যারা এখন কারাগারে আছে। বর্তমানে একটি কুচক্রী মহল পল্লবীর সেই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে ব্যবহার করে নোয়াখালীর যতন সাহাকে এভাবে হত্যা করা হয়েছে মর্মে অপপ্রচার করে যাচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক, যা অমানবিকও বটে। উক্ত অপপ্রচারের সাথে জড়িতদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত