আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লালমনিরহাটে আকস্মিক বন্যায় দিশেহারা মানুষ

লালমনিরহাটে আকস্মিক বন্যায় দিশেহারা মানুষ

কয়েক দিন আগেও প্রায় শুকিয়ে যাওয়া তিস্তায় গত মঙ্গলবার রাত থেকে হু হু করে আসতে থাকে ভারতীয় ঢল। তিস্তা ব্যারাজ হয়ে সে পানি আছড়ে পড়তে শুরু করে নদী-তীরবর্তী এলাকাগুলোতে। নদীর পানি প্রবাহিত শুরু করে বিপৎসীমার ওপর দিয়ে। সৃষ্টি হয় আকস্মিক বন্যা।

এদিকে, আজ বৃহস্পতিবার সকাল থেকে ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানির তোড়ে কালীগঞ্জ-রংপুর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল বুধবার রাত থেকে এ পথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। পানি ওঠায় বন্ধ হয়ে পড়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বুধবার সকাল থেকে হাতীবান্ধা ও পাটগ্রামে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

ভারতে টানা বর্ষণে গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ায় পানির ঢল মঙ্গলবার থেকে ধেয়ে আসছে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের দিকে। ফলে ব্যারেজের ৪৪টি স্লুইচ গেটের সবগুলো খুলে রেখেও পানির চাপ কমানো যায়নি। ভেঙে গেছে ফ্লাড বাইপাস। ফলে বুধবার থেকে লালমনিরহাটের বড়খাতা হয়ে তিস্তা ব্যারাজের ওপর দিয়ে নীলফামারীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

এদিকে তিস্তা ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়ে পড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যারাজের উজানে থাকা পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের তিস্তা তীরের বেশ কয়েকটি গ্রাম। রাতারাতি সৃষ্ট আকস্মিক এ বন্যার কবলে দিশেহারা হয়ে পড়েছেন হাজারও মানুষ।

কোনো কিছু টের পাওয়ার আগেই জেলার পাঁচ উপজেলার ১৪টি ইউনিয়নের পানিবন্দি এসব মানুষের অনেকেই পরিবার-স্বজন ও গবাদিপশু নিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানে। তাদের কেউ কেউ পড়েছেন খাবারের কষ্টে। বিভিন্ন এলাকার বেশকিছু রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট পানির তোড়ে ভেঙে গেছে।

গতকাল বুধবার রাতে কালীগঞ্জ থেকে শেখ হাসিনা গঙ্গাচড়া সেতু হয়ে রংপুরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী সড়কের কিছু অংশ ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। উঠতি আমন ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা।

বন্যার পানি উঠেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও। ফলে এসব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির কথা জানিয়ে পানিবন্দি মানুষকে ত্রাণ সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবু জাফর।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত