আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনবিরোধীরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক। তাদের স্বার্থে আঘাত লাগে। আগে মুহিবুল্লাহ হত্যা এবং এখন ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে সরকার।’

শুক্রবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে অনেকে। এ সব বন্ধে সরকার কঠোর হবে।’

পাপনের 'শক্ত স্টেপের' বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রী

সকালে মন্ত্রী নগরের বালুচরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিলেট জেলায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিকের সভাপতিত্বে সভায় মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ ভাগ নাগরিককে ভ্যাকসিন দেওয়া হবে। পর্যাপ্ত ভ্যাকসিন আমরা পেয়েছি। অনেকগুলো এখন লাইনআপে আছে।’

আগামী ২৪ তারিখে ঢাকা-সিলেট চারলেন মহাসড়কের উন্নয়ন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার, হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত