আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

আজ সেই বিভীষিকাময় ২১ আগস্ট

আজ সেই বিভীষিকাময় ২১ আগস্ট

বিভীষিকাময় ২১ আগস্ট আজ। ইতিহাসের একটি কলংকময় দিন। ২০০৪ সালের এই দিনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চালানো হয়েছিল নারকীয় গ্রেনেড হামলা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে নৃশংস সে হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি স্বাভাবিক শ্রবণশক্তি হারান। ওই ঘটনায় আহত হন ওই দিনের সমাবেশে আসা আরও শতাধিক নারী-পুরুষ। ন্যক্কারজনক ওই হামলার দীর্ঘ ১১ বছর পার হলেও মামলার বিচার কার্যক্রম চলছে ঢিমেতালে।
২০০৪ সালে ওই ন্যক্কারজনক গ্রেনেড হামলার সময় সরকারে ছিল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট। অভিযোগ রয়েছে, সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধনে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ওই নারকীয় হত্যাযজ্ঞ চালায়। আর ওই গ্রেনেড হামলার পর ‘জজ মিয়া’ নাটক সাজিয়ে ঘটনাটিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দফা তদন্তে বেরিয়ে আসে ঘটনার নেপথ্যের নীলনকশা। মামলার অভিযোগপত্রে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অনেকের নাম উল্লেখ করা হয়। ঐতিহাসিক এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ যুগান্তরকে বলেছেন, প্রথম দফা চার্জশিটে ঘটনার সঙ্গে জড়িতদের নাম এলেও কিছু ঘটনা অজানা ছিল। সম্পূরক চার্জশিটে বেরিয়ে আসে গ্রেনেডের উৎস, পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের নাম।
ভয়াল ২১ আগস্টের ১১তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা। দিবসটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘটনার বর্ণনা : ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দেয় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশের শেষদিকে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চে দলের সভানেত্রী বক্তব্য দেয়া শুরু করতেই চারদিক থেকে শুরু হয় গ্রেনেড হামলা। উপর্যুপরি গ্রেনেড হামলায় একের পর এক ছিন্নভিন্ন হতে থাকে সমাবেশে যোগ দেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেহ। ঘটনার আকস্মিকতায় সমাবেশস্থল থেকে যে যার মতো পালাতে থাকেন। এ সময় তৎকালীন মেয়র হানিফসহ আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা মানবঢাল তৈরি করে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে নিরাপদে গাড়িতে তুলে দেন। তবে গ্রেনেডের প্রচণ্ড শব্দে তিনি সাধারণ শ্রবণশক্তি হারান। ওই ঘটনায় গ্রেনেডের স্পি¬ন্টারে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর মারা যান তৎকালীন মেয়র হানিফ।
যারা নিহত হয়েছেন : ইতিহাসের বর্বরোচিত ওই গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান, সাবেক মেয়র মোহাম্মদ হানিফ, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ল্যান্স কর্পোরাল (অব.) মাহবুবুর রশীদ, আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ কর্মী রেজিনা বেগম, নাসির উদ্দিন সরদার, আতিক সরকার, আবদুল কুদ্দুস পাটোয়ারী, আমিনুল ইসলাম, মোয়াজ্জেম, বেলাল হোসেন, মামুন মৃধা, রতন শিকদার, লিটন মুনশী, হাসিনা মমতাজ রিনা, সুফিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), মোশতাক আহমেদ সেন্টু, আবুল কাশেম, জাহেদ আলী, মোমেন আলী, এম শামসুদ্দিন এবং ইসাহাক মিয়া। বাকি একজনের পরিচয় দীর্ঘ ১১ বছরেও জানা যায়নি।
এছাড়া গুরুতর আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমির হোসেন আমু, প্রয়াত আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, এএফএম বাহাউদ্দিন নাছিম, নজরুল ইসলাম বাবু, আওলাদ হোসেন, সাঈদ খোকন, মাহবুবা পারভীন, অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল, নাসিমা ফেরদৌস, শাহিদা তারেক দিপ্তী, রাশেদা আখতার রুমা, হামিদা খানম মনি, ইঞ্জিনিয়ার সেলিম, রুমা ইসলাম, কাজী মোয়াজ্জেম হোসেইন, মামুন মল্লিক।


শেয়ার করুন

পাঠকের মতামত