আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

মেয়েদের ধর্ষণের পর হত্যা করে পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি

মেয়েদের ধর্ষণের পর হত্যা করে পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি

মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের নিহত ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে আসামিপক্ষের লোকজন। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আবদুর রব খানও নানাভাবে হুমকি দিচ্ছেন। মেয়ে দুটির স্বজনেরা এই অভিযোগ করেছেন। স্বজনেরা বলেছেন, আসামিপক্ষ ও প্রভাবশালী এ রাজনৈতিক নেতার হুমকিতে তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, ‘আসামি শিপন আর রকিবের ভাই ও চাচারা আমাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। বলেছে, মামলায় তাদের কিছুই হবে না, কিন্তু আমাকে তারা দেখে নেবে।’ তাঁর আরও অভিযোগ, ‘রব খান মামলার বিষয়ে খোঁজ নিতে থানায় যেতে নিষেধ করেছেন। বলেছেন, রানা ও মেহেদি ছাড়া সবাইকে মামলা থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তোমরা কিছুই করতে পারবা না।’
দুই স্কুলছাত্রীকে হত্যার চাঞ্চল্যকর ওই ঘটনার দশম দিন ছিল গতকাল শুক্রবার। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাত বখাটের বিরুদ্ধে ঘটনার পরের দিন মাদারীপুর সদর থানায় মামলা করেছিলেন সুমাইয়ার বাবা। এতে খেপে গেছে আসামিপক্ষের লোকজনেরা। মামলার আসামিদের দুজনকে ঘটনার দিনই জনতা ধরে পুলিশে দেয়। আর মামলার পর এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক চারজন। এরা হলো রানা ব্যাপারী, মেহেদি, উজ্জ্বল শিকদার ও সাজন ব্যাপারী।
সুমাইয়া ও হ্যাপির পরিবারের অভিযোগ, মামলার এজাহারভুক্ত আসামি শিপন শিকদারের ভাই শাওন শিকদার ও চাচা নিজাম শিকদার, আরেক এজাহারভুক্ত আসামি রকিব শিকদারের চাচা জাকির শিকদার এলাকাছাড়া করাসহ নানা হুমকি দিচ্ছে। আর মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব খান মামলার বাদী সুমাইয়ার বাবাকে মামলা নিয়ে ‘বাড়াবাড়ি না করতে’ বলেছেন।
নাম প্রকাশ না করার অনুরোধে মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, সুমাইয়া ও হ্যাপিকে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিদ্যালয়ের পক্ষ থেকে মানববন্ধন করার পরিকল্পনা ছিল। কিন্তু আবদুর রব খান এ কর্মসূচি না দেওয়ার নির্দেশ দেন। তখন বিদ্যালয়ের পক্ষে জেলা প্রশাসকের কাছে কেবল স্মারকলিপি দেওয়া হয়।
এ প্রসঙ্গে এক শিক্ষকের ক্ষুব্ধ বক্তব্য, ‘দুই ছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হলো। অথচ অপরাধীদের শাস্তির দাবিতে রাস্তায় দাঁড়াতে পারলাম না। এটা কোনোভাবেই মানতে পারছি না। ব্যবস্থাপনা কমিটির সভাপতি কেন কর্মসূচি পালন করতে দিলেন না, তা আমাদের বোধগম্য নয়।’
সুমাইয়া ও হ্যাপির পরিবারের সদস্যরা হুমকি-ধমকিতে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন। সুমাইয়ার বাবা মস্তফাপুর বাসস্ট্যান্ডে চায়ের দোকান চালান। তিনি দোকান খোলার সাহস পাচ্ছেন না।
হ্যাপির মা মুক্তা বেগম বলেন, ‘পুলিশ এখন পর্যন্ত আসামি ধরতে গ্রামে আসেনি। আসামিদের খোঁজ জানতে তাঁদের স্বজনদের জিজ্ঞাসা করেনি। মেয়ে হারিয়ে এখন আমরাই ভয়ে ঘর থেকে বের হতে পারছি না।’
মস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস মল্লিক বলেন, সুমাইয়ার বাবা তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। এলাকার একজন রাজনৈতিক নেতা মামলার বিষয়ে সুমাইয়ার বাবাকে প্রভাবিত করার চেষ্টা করছেন—এ বিষয়টিও তিনি শুনেছেন।
তবে আবদুর রব খানের দাবি, হত্যাকাণ্ডে যাঁরা জড়িত তাঁদের কঠিন শাস্তি দাবি করছেন তিনি। আর মামলার বিষয়ে সুমাইয়ার বাবাকে তিনি কিছু বলেননি। অপরাধীদের শাস্তি দাবি করে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি পালন করা হবে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, ‘বাদীকে হুমকি দেওয়ার বিষয় আমার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’
সুমাইয়া ও হ্যাপির রুহের মাগফিরাত কামনায় গতকাল জুমার নামাজের পর মস্তফাপুরের বিভিন্ন মসজিদে মিলাদ পড়ানো হয়েছে। মামলায় গ্রেপ্তার তিন আসামি শিপন শিকদার, রকিব শিকদার ও রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত