আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ক্ষমতার জোরে ব্যবসা-চাকরিতে প্রতিষ্ঠিত হচ্ছেন আ’লীগ নেতাকর্মীরা

ক্ষমতার জোরে ব্যবসা-চাকরিতে প্রতিষ্ঠিত হচ্ছেন আ’লীগ নেতাকর্মীরা

আওয়ামী লীগ এবং বিএনপি চক্রাকারে কয়েকবার সরকার গঠন করলেও বর্তমানে প্রেক্ষাপট বদলে গেছে। আওয়ামী লীগ এবার পর পর দুইবার ক্ষমতায় এসে দেশ পরিচালনা করে আসলেও বিএনপি কার্যত রাজনৈতিক মাঠে একটি নিষ্প্রাণ সংগঠনে রূপ নিয়েছে। এই প্রধান দুই দলের স্থানীয় দলের চলমান রাজনৈতিক কর্মকা- নিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যা চলছে তার একটি সংক্ষিপ্ত চালচিত্র তুলে ধরেছেন আমাদের রাঙ্গামাটি জেলা সংবাদদাতা সৈয়দ মাহাবুব আহামদ।ব্যবসা-চাকরিতে প্রতিষ্ঠিত হচ্ছেন আ’লীগ নেতাকর্মীরাআওয়ামী লীগ সরকারে থাকার কারণে গত ৬/৭ বছরে তার সাংগঠনিক কর্মকা- রাঙ্গামাটিতে দৃঢ় করতে অনেকটা সক্ষম হয়েছে। নেতাকর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যবসা-বাণিজ্য ও চাকরি নিয়ে অনেকেই এখন আর্থিকভাবে প্রতিষ্ঠিত বলেই স্থানীয় নানান কর্মসূচিতে সময় ব্যয় করতে পারছে এবং সংঘটিত হচ্ছে, কিন্তু রাঙ্গামাটি পার্বত্য জেলাতে স্থানীয় দুটি বিপরীতমুখী দল যেমন, জনসংহতি সমিতি ও ইউপিডিএফ স্থানীয় আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে সক্রিয় আন্দোলনে থাকার কারণে আওয়ামী লীগ কিংবা বিএনপি এই দুটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে না। ফলে রাঙ্গামাটি ২৯৯ আসনের সংসদীয় নির্বাচন এবার একতরফা হলেও আওয়ামী লীগ সংসদীয় পদটি দখলে নেয়ার প্র”েষ্টা চালালেও বিফল হয়েছে। পার্বত্য শান্তি চুক্তি পক্ষীয় পার্বত্য জনসংহতি সমিতির বিশিষ্ট নেতা বাবু উষাতন তালুকদার এই পদটিতে বিজয়ী হয়েছেন। সংসদ পদে আওয়ামী লীগ জনসংহতি সমিতির কাছে হারিয়ে যাওয়াই দলের স্থানীয় জনৈকা নেত্রী জে.এফ. আনোয়ার চিনুকে সংরক্ষিত মহিলা আসনে নিয়োগ দিয়েছেন। রাঙ্গামাটিতে ইতিপূর্বে একাধিকবার দীপংকর তালুকদার সংসদ নির্বাচিত হওয়ার পূর্ব ইতিহাস থাকলেও তিনি এখন কোনো সরকারি পদে না থাকাই বর্তমানে কার্যত ঘরমুখী হয়ে পড়েছেন। দলের লোকজনকে তিনি এখন আর কোনো রকম কার্যকর সহযোগিতা দিতে পারছেন না। তথাপি আওয়ামী লীগ বিভিন্ন স্তরের নেতাকর্মীকে সক্রিয় সহযোগিতা ও লাভবান করার জন্য আওয়ামী লীগ সরকারের এই পার্বত্য অঞ্চলে দুইটি শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ। এই দুইটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সরকারের পক্ষ হতে চেয়ারম্যান নিয়োগ করা হয়। ফলে নেতাকর্মীরা সংসদ সদস্য না পেলেও কেউ হতাশ নয় বরং ব্যবসা-বাণিজ্যে ও আর্থিকভাবে ভালো অবস্থানে রয়েছে। রাঙ্গামাটি আওয়ামী লীগের প্রতি পাহাড়ি কিংবা বাঙালি সম্প্রদায়ের তেমন সমর্থন না থাকলেও তারা রাজনৈতিক কর্মকা-ে পিছিয়ে নেই। এই দলের মধ্যে ছোটখাট দ্বন্দ্ব ও বিবাদ মাঝে মধ্যে লক্ষ করা গেলেও তা প্রকাশ্যে রূপ গ্রহণ করে না।

শেয়ার করুন

পাঠকের মতামত