আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আ'লীগের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে: হান্নান শাহ

আ'লীগের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে: হান্নান শাহ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিএনপি সমর্থন করে না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ বলেছেন, ক্রসফায়ারের মাধ্যমে সরকার নিজদলের নেতাকর্মীসহ যেভাবে মানুষকে হত্যা করছে এর মাধ্যমে তাদের বিদায়ের লক্ষণ শুরু হয়েছে। বিচার বিভাগের বাইরে গিয়ে তারা মানুষকে হত্যা করছে।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এসব কথা বলেন।
তরুণদেরই আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করতে হবে উল্ল্যেখ করে হান্নান শাহ বলেন, ঢাকা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে স্বেচ্ছাসেবক প্রয়োজন। আর এই স্বেচ্ছাসেবকই হবে আগামী আন্দোলনে বিএনপির রক্ষাকবচ। যে সংগঠন মহানগরে শক্তিশালী হবে তারা বিজয়ী হবে। প্রবীণরা রাজপথে কম নামেন তারা পরিচালনা করেন। তরুণদেরই আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করতে হবে।
এই সরকারকে বিদায় করতে হবে মন্তব্য করে তিনি বলেন, যখন গণেশ উল্টে যাবে তখন এই সরকারের কি অবস্থা হয় তা দেখা যাবে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়। এই সরকারকে বিদায় করতে হবে। বিদায়ের সময় অনেক কিছু বলে। সরকার সেসব কথা বলা শুরু করে দিয়েছে।
আওয়ামীলীগের কোনো শোক দিবস নেই মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, তারা শোকদিবস সঠিকভাবে পালন করে না। শোকদিবস করার আগে মন্ত্রীসভায় এবার তারা চাঁদাবাজি না করার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রমাণ হয় এর আগে তারা চাঁদাবাজি করেছেন।
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মনির আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় আরো বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত