আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

গাজীপুরে যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

গাজীপুরে যুবলীগ নেতার লাশ নিয়ে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলামের খুনিদের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসি তার মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে মিছিল করেছে। এতে ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধাঘন্টা পর যান চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়না তদন্তের পর নিহতের মরদেহ দুপুরে কালিয়াকৈরের সাবেব বাজার এলাকায় পৌছলে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মরদেহ নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সৃষ্টি করে মিছিল করতে থাকে।
এতে ওই মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নেতাকর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আধাঘন্টা পর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে নেতাকর্মীরা কফিন নিয়ে মিছিলসহকারে পাশ্ববর্তী কালিয়াকৈর বাজার এলাকায় চলে যায়।
এদিকে হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে দুইজনকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
নিহতের বড় ভাই মো. আব্দুল মোতালেব জানান, প্রকৃত খুনীদের দ্রুত গ্রেফতার করা হোক, তা না হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে।
এদিকে উপজেলা যুবলীগ নেতা নিহতের প্রতিবাদে দুপুর পৌণে ১টার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিক্ষুদ্ধরা ওই সভায় যোগ দেয়। এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর উপজেলা যুবলীগ সভাপতি মো. হিরু মিয়া। বক্তারা রফিকুলের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা চলাকালে মঞ্চের কাছে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নিহত হন।
দুপুর ২টায় গোলাম নবী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। স্থানীয় এমপি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা ওই জানাযায় অংশ নেন।


শেয়ার করুন

পাঠকের মতামত