আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ভালো কিছু পেতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে: ওবায়দুল কাদের

ভালো কিছু পেতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ধান্দাবাজি ও চান্দাবাজি করি না। অর্থাৎ আমি কাউকে ধান্দাবাজি ও চান্দাবাজি করার সুযোগ দেবো না। মন্ত্রীরা ধান্দাবাজ ও চাঁদাবাজ হলে তাদের আশপাশের লোকেরাও দুর্নীতিবাজ হয়।’মঙ্গলবার দুপুরে সোনাগাঁও প্যান প্যাসিফিক হোটেল বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত বাস টাটা এলপি-৯০৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, ‘আনফিট যানবযাহন উচ্ছেদ করতে এবার আট ঘাট বেঁধে নেমেছি।’ এ অভিযানে রাজধানীতে যানবাহন সঙ্কট দেখা দিয়েছে। এ জন্য সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানাচ্ছি।বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান তো আছেই। এবার আমি নিজে থেকে এই অভিযান পরিচালনা করবো। আনফিট যানবাহন ও আনফিট ড্রাইভার থাকতে পারবে না।’ আনফিট যানবাহনের মালিক ও ড্রাইভারদের দেখে নেবেন বলে হুঁশিয়ার করে দেন মন্ত্রী।মন্ত্রী বলেন, ‘যানবাহন সঙ্কটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হতে পারে এই বিবেচনায় রাজধানীতে ২০০ বিআরটিসি বাস নামানো হয়েছে। ভালো কিছু পেতে হলে আমাদের একটু কষ্ট করতে হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটির সচিব মো. শওকত আলী, টাটা মটরসের কান্ট্রি হেড মুকুল মানিশ, বরিশাল চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মানিক এবং নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ উপস্থিত ছিলেন।আব্দুল মাতলুব আহমদ বলেন, ‘টাটা এসি বাস উদ্বোধনের পর থেকে বাংলাদেশের সবচেয়ে আর্কষণীয় শীতাতপ নিয়ন্ত্রীত বাস টাটা এলপি-৯০৯ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আন্তঃজেলা শহড়গুলোতে এ বাস চলাচল করবে।’এলপি-৯০৯ এই অত্যাধুনিক এসি বাসে রয়েছে ৩৭৮৩ সিসি এবং ৯০ হর্স পাওয়ার ইঞ্জিন। এসির জন্য রয়েছে বিশেষভাবে তৈরি আলাদা ইঞ্জিন, রয়েছে আরামদায়ক প্রশস্ত বসার ব্যবস্থা। এছাড়া রয়েছে জরুরি অবস্থায় বের হওয়ার জন্য জানালা এবং গ্লাস খোলার যন্ত্র।আরো জানানো হয়, এই বাসে বসতে পারবেন ৩৬ জন। জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি এক লিটার তেলে সর্বোচ্চ ৭ কিলোমিটার পর্যন্ত  চলবে। গাড়িটিতে রয়েছে ১৬০ লিটার তৈল ধারণক্ষমতা।এই গাড়ি বাংলাদেশে তৈরি প্রথম শীতাতপ নিয়ন্ত্রীত অত্যাধুনিক ও আরামদায়ক বাস, যা বাংলাদেশের উত্তপ্ত আবহাওয়ায় মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করবে।

শেয়ার করুন

পাঠকের মতামত