আপডেট :

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

বাউল ছদ্মবেশে ২০ বছর আত্মগোপনে ‘সিরিয়াল কিলার’

বাউল ছদ্মবেশে ২০ বছর আত্মগোপনে ‘সিরিয়াল কিলার’

বেশভূষা পরিবর্তন করে বাউল ছদ্মবেশ ধরে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকা এক ‘সিরিয়াল কিলারকে’ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার সেলিম ফকির পরিচয় লুকিয়ে বাউল বেশে দেশের বিভিন্ন মাজার, রেলস্টেশনে ঘুরে বেড়াতেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সেলিম ফকিরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার সেলিম ফকির ভয়ংকর ‘সিরিয়াল কিলার’। ভাঙা তরী ছেঁড়া পাল গানের বাউল মডেল সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

কমান্ডার মঈন জানান, দেশের উত্তরবঙ্গ এলাকায় সেলিম ফকিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব হত্যা মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। কিন্তু তিনি নানা বেশভূষা ধারণ করে নানা পরিচয়ে দেশের বিভিন্ন মাজার বা রেলস্টেশনে আত্মগোপন করে ছিলেন। 'ভাঙা তরী ছেঁড়া পাল' খ্যাত গানের বাউল মডেলও ছিলেন তিনি।

সেলিম চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্মেলন করে জানানো হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত