আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আবারো ভাঙন পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে

আবারো ভাঙন পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে

পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে আবার ভাঙন দেখা দিয়েছে। বুধবার সকাল আটটার দিকে হঠাৎ করে দ্বিতীয় দফায় ভাঙন দেখা দেয়।
 
ভাঙনে ২০ মিটার দীর্ঘ এবং চার মিটার প্রস্থ এলাকা বিলীন হয়ে গেছে। এখানে জেটির সাথে ক্রেন লাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার রাতে যে স্থানে ভাঙন হয়েছিল তার থেকে সামান্য পূর্ব পাশে নতুন করে ভাঙন হয়।
 
এর আগে রবিবার রাতে ইয়ার্ডের আকস্মিক ভাঙনে প্রায় ২০০ মিটার দীর্ঘ এবং প্রায় ৫০ মিটার প্রস্থ এলাকা বিলীন হয়। এতে ইয়ার্ডের একটি জেটি, জেটিতে ওঠার রাস্তা এবং অস্থায়ী কংক্রিট প্ল্যান্ট বিলীন হয়ে যায়। তবে বাঁশ ও বালুর বস্তাসহ নানাভাবে ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে। পানি বৃদ্ধি এবং অস্বাভাবিক তীব্র স্রোতের কারণে এই ভাঙন হয়েছে।
 
মূল সেতু এলাকা থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে লৌহজংয়ের কুমারভোগস্থ পদ্মা সেতুর কন্সট্রাকশন ইয়ার্ডের এই ভাঙন প্রথম দেখা দেয় গত ২৭ জুন। সে সময় ১০০ মিটার দীর্ঘ ও ৫০ মিটার প্রস্থ এলাকায় বিলীন হয়। দুই মাস পর একই স্থানে পুনরায় ভাঙন দেখা দিল। তবে এবারের ভাঙন আগের চেয়ে বেশি ভয়াবহ।
 
মাওয়ায় নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরো ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার মাত্র আট সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। বুধবার সকালে পদ্মার পানির লেভেল ছয় দশমিক দুই মিটার রেকর্ড করা হয়। এদিকে ভাগ্যকূলে পদ্মার পানির লেভেল এখন বিপদ সীমার  ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  সকালে ভাগ্যকূলে পদ্মার পানি ছয় দশমিক ৪১ মিটার রেকর্ড করা হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত