আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

জাসদসহ বাম নেতারাই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করে :হানিফ

জাসদসহ বাম নেতারাই বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করে :হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিল। গতকাল মঙ্গলবার রাজধানীর আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেন, জাসদ ও ন্যাপসহ যারা বাম রাজনীতি করতেন বাহাত্তর থেকে পঁচাত্তরে তারা বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করেছিলেন। কেন করেছিলেন, তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে ছিল যে, একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যা যা করণীয় তারা তাই করেছিলেন।
 
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আজকে আমাদের নেতা শেখ সেলিমের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপির বক্তব্যের সঙ্গে সুর মেলানোর যে অভিযোগ করা হচ্ছে-এটার কোনো যৌক্তিকতা নেই। যে যেখান থেকে দেখুক না কেন, ইতিহাস নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।  হানিফ বলেন, বঙ্গবন্ধু সরকারকে অস্থিতিশীল করার জন্য হাট-বাজার লুটপাট, ডাকাতি, ব্যাংক ডাকাতি, সাধারণ মানুষকে হত্যা, আওয়ামী লীগ নেতাদের হত্যা এমনকি ঈদের নামাজের জামায়াত শেষে আওয়ামী লীগের এমপিদের হত্যা পর্যন্ত করেন তারা। এ সমস্ত বর্বরোচিত কর্মকাণ্ডের লক্ষ্য ছিল একটাই- বঙ্গবন্ধুর সরকারকে অস্থিতিশীল করা। সেই কারণেই কিন্তু একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল। আজকে ওই বাম সংগঠনের অনেক নেতা ইতোমধ্যেই তাদের ভুল স্বীকারও করেছেন। তাদের অনেকে বলেছেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু সরকারের সময় যা তারা করেছিলেন ভুল করেছিলেন। কিন্তু সেই ভুলের মাসুল জাতিকে দিতে হয়েছে চড়া দামে।
 
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ষড়যন্ত্র এখনো হচ্ছে। পাকিস্তানের নেতৃত্বে তাদের প্রিয় দল জামায়াত এ ষড়যন্ত্র করছে। তিনি বলেন, খালেদা জিয়া ও তার দল বিএনপি আবার এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। গত তিন-চার বছর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নানা ঘটনা ঘটানো হয়েছে। গত কয়েক দিন আগে বিএনপি নেতার মেয়ে শাকিলা ফারজানা জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক হয়েছে। এই ফারজানা একজন নয়। বিএনপি-জামায়াতের সংগঠনের নেতৃত্বে এ ধরনের অসংখ্য গ্রুপ আছে, যাদের খুঁজলে দেখা যাবে জঙ্গিবাদে মদদ দিচ্ছে, সহায়তা করছে, পৃষ্ঠপোষকতা করছে।
 
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ফজিলাতুন্নেসা বাপ্পী এমপি, গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ শামসুন নাহার বেগম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ।


শেয়ার করুন

পাঠকের মতামত