আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

কাজী জাফর আহমেদ মারা গেছেন

কাজী জাফর আহমেদ মারা গেছেন

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও প্রাক্তন প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার বয়স হয়েছিল ৭৬।
 
বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি হঠাৎ অসুস্থ হন। পরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 
কাজী জাফর কিডনির রোগ, ডায়বেটিস ও হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার কিডনি ট্রান্সফার করা হয়।
 
কাজী জাফর ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ছিলেন। এরশাদ সরকারের সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
 
১৯৬৯ এর গণ অভ্যুত্থানে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামি পার্টির (ন্যাপ) সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তিনি টঙ্গী অঞ্চলের একজন প্রভাবশালী শ্রমিক নেতা ছিলেন।  মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন কাজী জাফর। জিয়াউর রহমানের সময় ইউনাইটেড পিপল্স পার্টি নামক রাজনৈতিক দল গঠন করেন এবং জাতীয়তাবাদী ফ্রন্টে যোগ দেন। তিনি কুমিল্লা -১২ (চৌদ্দগ্রাম) নির্বাচনী এলাকা থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
 
কাজী জাফর তিন মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত