আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ঢাকার ‘লজ্জা' ঢাকবে কি দিয়ে ঢাকা?

ঢাকার ‘লজ্জা' ঢাকবে কি দিয়ে ঢাকা?

টানা পঞ্চমবারের মতো বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ভালো শহরগুলোর মধ্যে সেরা হয়েছে মেলবোর্ন৷ বাংলাদেশের রাজধানী ঢাকারও স্থান হয়েছে একটি তালিকায়৷ সেখানে সামান্য উন্নতিও দেখিয়েছে মহানগরী ঢাকা!
কিন্তু ঢাকার উন্নতিতে ঢাকাবাসীর খুশি হওয়ার কথা নয়, কেন না গত কয়েক বছরের মতো এবারও বসবাসের জন্য সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা৷ স্বান্তনা এইটুকুই – গত বছরের মতো এবার আর সবচেয়ে নিকৃষ্ট শহর হয়নি৷ এবার সবচেয়ে খারাপ শহর হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক৷ ঢাকা ব়্যাংকিংয়ে ১৩৯তম হয়ে খারাপদের মধ্যে দ্বিতীয় সেরা৷
দামেস্ক আর ঢাকার পরে রয়েছে যথাক্রমে পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি, নাইজেরিয়ার লাগোস, এবং লিবিয়ার রাজধানী ত্রিপোলি৷


বসবাসের জন্য সবচেয়ে নিকৃষ্ট পাঁচ শহর
১. দামেস্ক, সিরিয়া, ব়্যাংকিং ১৪০
২. ঢাকা, বাংলাদেশ, ব়্যাংকিং ১৩৯
৩. পোর্ট মোরেসবি, পাপুয়া নিউগিনি, ব়্যাংকিং ১৩৮
৪. লাগোস, নাইজেরিয়া, ব়্যাংকিং ১৩৭
৫. ত্রিপোলি, লিবিয়া, ব়্যাংকিং ১৩৬
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের সবচেয়ে বসবাসোপযোগী শহরগুলোরও তালিকা করেছে৷
•     
বসবাসের জন্য সেরা পাঁচটি শহর
সেরা মেলবোর্ন
অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্ন সত্যিই অসাধারণ এক শহর৷ দ্য ইকোনমিস্ট ব়্যাকিংয়ে ৯৭ দশমিক ৫ পয়েন্ট দিয়ে সবার ওপরে রেখেছে মেলবোর্নকেই৷ দেখার মতো অনেক কিছুই আছে এ শহরে৷ ফেডারেশন স্কয়্যার, রয়্যাল বোটানিকেল গার্ডেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ইউরেকা টাওয়ার, এমনকি এখানকার চিড়িয়াখানায় গেলেও আপনি মুগ্ধ হবেন৷


(মেলবোর্ন শহর)
সেখানে আবার সবার ওপরে স্থান পেয়েছে মেলবোর্ন৷ অস্ট্রেলিয়ার এই শহরের ন্য অবশ্য এটা নতুন কিছু নয়৷ এই নিয়ে টানা পাঁচবার বসবাসের জন্য বিশ্বের সেরা শহর হলো মেলবোর্ন৷ মেলবোর্নের পরের পাঁচটি স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, ব্রিটিশ কলাম্বিয়ার নকুভার, ক্যানাডার টরন্টো এবং অস্ট্রেলিয়ার আরেক শহর অ্যাডিলেড৷
বসবাসের জন্য সেরা পাঁচ শহর
১. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২. ভিয়েনা, অস্ট্রিয়া
৩. ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া
৪. টরন্টো, ক্যানাডা
৫. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতিবছরই বসবাসের জন্য বিশ্বের সেরা এবং সবচেয়ে খারাপ শহর নির্ধারণ করে৷ শুধু পরিচ্ছন্নতা নয়, সেরা এবং সবচেয়ে খারাপ শহর বেছে নেয়া হয় স্বাস্থ্য সেবা, শিক্ষা, সংস্কৃতি পরিবেশ এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার ভিত্তিতে৷


শেয়ার করুন

পাঠকের মতামত