আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বইমেলায় নাদিমের নতুন উপন্যাস 'সোনাবরু'

বইমেলায় নাদিমের নতুন উপন্যাস 'সোনাবরু'

ছবি: এলএবাংলাটাইমস

তরুণ লেখক নাদিম হোসেনের নতুন উপন্যাস ‘সোনাবরু’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা-২০২২ এ। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। দীর্ঘ পাঁচ বছর পর এবার লেখকের দ্বিতীয় মৌলিক উপন্যাস পাঠকের হাতে পৌঁছেছে। এর আগে, ২০১৬ সালে প্রকাশ পাওয়া নাদিমের প্রথম উপন্যাস ‘নিদ্রিতা’ পাঠক মহলে সমাদৃত হয়।

‘সোনাবরু’ উপন্যাসটি বিস্তৃত গ্রামীণ পটভূমিকে কেন্দ্র করে রচিত। নারী চরিত্র প্রধান এ গল্প আবর্তিত হয়েছে দুটি স্কুল ও কিছু পরিবারের চাওয়া-পাওয়া ঘিরে। উপন্যাসে আরো প্রাধান্য পেয়েছে সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, ধর্মীয় ও সামাজিক কুসংস্কার, প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারসহ মানবিক সম্পর্কের নানা অব্যক্ত হাহাকার।

সোনাবরু সম্পর্কে নাদিম বলেন, “আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি সোনাবরু আসলে তাদেরই গল্প। পাঠকের ব্যক্তিজীবনের অভিজ্ঞতার সঙ্গে এ উপন্যাসের চরিত্রগুলো কাকতালীয়ভাবে মিলে যেতে পারে। উপন্যাসটিতে সুনির্দিষ্টভাবে কাউকে আঘাত করা হয়নি। তবে সুবিধাভোগী গোষ্ঠীকে বেশ তীব্রভাবেই প্রশ্নের মুখে ফেলা হয়েছে।”

অন্বেষা প্রকাশনীর সত্ত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, “নাদিমের প্রথম বইটিও আমি প্রকাশ করেছি। প্রথম বইটির তুলনায় সোনাবরুর পাঠক শ্রেণি ভিন্ন। আমার বিশ্বাস- সমাজ সচেতন পাঠকরা বক্তব্যধর্মী এই উপন্যাসটি বেশ পছন্দ করবেন।”

সোনাবরু উপন্যাসের প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদশিল্পী ‘দেলোয়ার রিপন’। বইমেলায়  অন্বেষা প্রকাশন এর প্যাভিলিয়ন-৩১ (টিএসসি গেট সংলগ্ন) এর পাশাপাশি উপন্যাসটি পাওয়া যাচ্ছে অনলাইনে রকমারিতেও।

শেয়ার করুন

পাঠকের মতামত