আপডেট :

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

        আদালতের নির্দেশে কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

        রোববারই যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই হতে পারে, দাবি ট্রাম্পের

        মার্কিন বিমান হামলায় নিহত ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতা

        ৫০ বছরের বেশি অপেক্ষার অবসান, এনবিএ চ্যাম্পিয়ন নিউইয়র্ক নিকস

        ওয়াক অব ফেমে স্থান পেলেন বেকহ্যাম

        মেয়র নির্বাচনে হেরে ক্ষোভ ঝাড়লেন স্পেন্সার প্র্যাট, বললেন: ‘এখন যুদ্ধ শুরু’

        টেক্সাসে বন্দুক হামলায় নিহত ১, আহত অন্তত ১০

        স্পেসএক্সের শেয়ারবাজারে অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

        ওয়ার্নার ব্রাদার্স কিনতে প্যারামাউন্টের ১১১ বিলিয়ন ডলারের চুক্তিতে মার্কিন অনুমোদন

        যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিহত: ট্রাম্পের দাবি

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানের সুপারিশ

ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানের সুপারিশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যের গুলিতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ক্ষতিপূরণ বাবদ পাঁচ লাখ রুপি দেওয়ার সুপারিশ করেছেন ভারতের মানবাধিকার কমিশন। আজ সোমবার এক আদেশে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে আলোচিত ফেলানীর পরিবারকে এ অর্থ প্রদানে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করা হয়।

বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা জাহিদ হোসেনের বরাত দিয়ে ফেলানী হত্যা মামলার আইনজীবী ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন নিজস্ব উদ্যোগে তাদের ফুলবেঞ্চ সর্বসম্মতভাবে ফেলানীর পরিবারকে পাঁচ লাখ রুপি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছেন। এর মধ্য দিয়ে একটি সত্য প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হলো যে, ভারতীয় বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার শিকার হয়েছে। যার কারণে ক্ষতি পুষিয়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে আর্থিক ক্ষতিপূরণের নুপারিশ করা হয়েছে। একই সঙ্গে এর ভেতর দিয়ে আসামির ওপর ফৌজদারি দায় যে যুক্তিগ্রাহ্য তা নতুন করে প্রমাণিত হলো।

এস এম আব্রাহাম লিংকন আরো জানান, আসামি অমিয় ঘোষের কৃতকর্ম যে ফৌজদারি অপরাধ বিচার্য তা অফিসিয়ালি স্বীকৃতি লাভ করল। এখন আমরা আশা করি, আসামি অমিয় ঘোষের প্রকৃত বিচারে সাজা এবং যে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তা নামমাত্র। ঘোষিত আর্থিক ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি করা যুক্তিযুক্ত বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে ফেলানির মা জাহানারা বেগমের প্রতিক্রিয়া মোবাইলে জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বলেন, "টাকা পয়সা চাই না। আগে বিচার চাই। ফাঁসি চাই। আমার মেয়েকে যেভাবে অমিয় ঘোষ গুলি করে হত্যা করেছে, তেমন কঠোর সাজা চাই অমিয় ঘোষের। অমিয় ঘোষকে গুলি করে এ রায় কার্যকর করার দাবি আমার। তাহলে অমিয় ঘোষের পরিবার বুঝবে মায়ের বুক খালি করার কষ্ট কেমন। প্রায় পাঁচ বছর ধরে অপেক্ষা করছি ফেলানী হত্যার বিচারের জন্য। কবে ন্যায় বিচার পাব জানি না।" 

ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু বলেন, "টাকা দিয়ে মেয়েকে ফিরে পাব না। কাজেই আগে মেয়ে হত্যার বিচার চাই। আত্মস্বীকৃত খুনি অমিয় ঘোষের মৃত্যুদণ্ড চাই। হত্যার বিচার টাকা দিয়ে হয় না। আমিও ক্ষতিপূরণের দাবি করেছি, তবে আগে ফেলানী হত্যার বিচার হতে হবে। বাবা হিসেবে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই। এর চেয়ে বড় চাওয়া নেই।"  

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ফেলানী খাতুনকে বাংলাদেশ ভারত সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর ৯৪৭ এর কাছে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয়। ওই ঘটনার পর আদালত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করেন। দুই বছর আট মাস পর ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ রায় দেন বিএসএফ এর আদালত। সেই রায় যথার্থ মনে করেনি বিএসএফ মহাপরিচালক। তিনি রায় পুনর্বিবেচনার আদেশ দিয়েছিলেন। এরপর ২ জুলাই ২০১৫ বিএসএফ আদালত অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ বলে পুনরায় রায় দেন। রায়ে মর্মাহত হন ফেলানীর পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চকে (মাসুম) উচ্চ আদালতে মামলাসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার অনুরোধ করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু।

ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ভারতের সুপ্রিম কোর্টে গত ১৪ জুলাই একটি রিট মামলা দায়ের করে। ২৬ আগস্ট ভারতের দিল্লির সুপ্রিম কোর্ট এ মামলা শুনানির জন্য আগামী ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করে। এরই মধ্যে ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন নিজস্ব উদ্যোগে তাদের ফুলবেঞ্চ সর্বসম্মতভাবে ফেলানী হত্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লাখ রুপি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত