আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমল

বাংলাদেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম কমল

ইন্টারনেটের দাম সামর্থ্যের মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশের এক মাসের মধ্যে ব্যান্ডউইডথের দাম ৪১ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার থেকে ইন্টারনেট গেটওয়েগুলো প্রতি এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) ব্যান্ডউইডথ পাবে ৬২৫ টাকায়, যার বর্তমান মূল্য ১ হাজার ৬৮ টাকা।

এই দাম প্রযোজ্য হবে কেবল ১০ জিবিপিএস (গিগাবিটস পার
সেকেন্ড) ব্যান্ডউইডথ সস্ন্যাবের ক্ষেত্রে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে এই সুবিধা কার্যকর হবে।
গ্রাহক পর্যায়ে দাম কমানোর বিষয়টি নির্ভর করবে ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারনেট প্রোভাইডারদের ওপর।
মনোয়ার হোসেন বলেন, 'আমরা ভারতে ব্যান্ডউইডথ রপ্তানির প্রক্রিয়া শুরু করেছি। সেখানে প্রতি মেগাবিটের দাম ১০ ডলার। কিন্তু বাংলাদেশে ১ হাজার ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এটা কমিয়ে আনতে এবং ইন্টারনেট ব্যবহারকে জনপ্রিয় করতেই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।'
দেশে ইন্টারনেটের দাম নিয়ে ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও ইন্টারনেটের দাম কমানোর দাবি উঠেছে বিভিন্ন সময়।
গত ৬ আগস্ট ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার নির্দেশ দেন।
বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪) সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে। অব্যবহৃত থেকে যাচ্ছে ১৭০ জিবিপিএস।
আগামী বছর ডিসেম্ব্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাবে বাংলাদেশ।


শেয়ার করুন

পাঠকের মতামত