আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

রাজধানী ঢাকাতে বিলবোর্ড অপসারণ অভিযান শুরু

রাজধানী ঢাকাতে  বিলবোর্ড অপসারণ অভিযান শুরু

বিলবোর্ড অপসারণ অভিযানের ছবি

বাংলাদেশের রাজধানী ঢাকায় অবৈধ বিলবোর্ড অপসারণে এক অভিযান শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে ।
এ বছরের জুনে মেয়াদ শেষ হওয়ার পর, বৈধ বিলবোর্ডগুলোর মেয়াদ আর নবায়ন করেনি ঢাকার দুই সিটি কর্পোরেশন ।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, এ ধরনের তিন হাজারের বেশি বিলবোর্ড রয়েছে যা কয়েকটি ধাপে উচ্ছেদ করতে সময় লাগবে।
এদিকে বিলবোর্ড ঘিরে ব্যবসা করছেন যারা সেইসব ব্যবসায়ীরা এই উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে বলছেন, তাঁদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আকস্মিক ও একতরফাভাবে এগুলো সরানো হচ্ছে।
তবে কোনও কোনও বিজ্ঞাপনী সংস্থাকে অবশ্য নিজ উদ্যোগে বিলবোর্ড সরিয়ে নিতে দেখা গেছে।
রাত ১২টা নাগাদ বিজয় সরণীর মোড়ে বিলবোর্ড নামানোর কাজ দেখতে গিয়েছিলেন বিবিসি বাংলার শায়লা রুখসানা।
সেখানে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের বুলডোজার ক্রেন নিয়ে বিলবোর্ড নামাতে দেখতে পান।
বাবুল নামের একজন কর্মকর্তা জানান, একেকটি বিলবোর্ড নামাতে দুই থেকে তিনঘণ্টা সময় লাগে। মঙ্গলবার রাতে কুড়িটি বিলবোর্ড নামানো হয়েছে।
একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা মারুফ রেজা জানান, যদিও তারা বিমান বাহিনীর দপ্তর থেকে অনুমতি নিয়েছিলেন, কিন্তু সিটি কর্পোরেশনের অভিযানের কারণে ক্ষয়ক্ষতি এড়াতে নিজেরাই বিলবোর্ডটি খুলে নিয়েছেন।
ঢাকার একটি সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, জুনের পর থেকে এসব বিলবোর্ড আর নবায়ন না করায় এগুলো অবৈধ হয়ে গেছে। এ কারণেই এসব বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। সিটি কর্পোরেশন এলাকায় যেকোনো বিলবোর্ড স্থাপনের অনুমতির একমাত্র এখতিয়ার কর্পোরেশনের রয়েছে বলেও তিনি জানান।


শেয়ার করুন

পাঠকের মতামত