আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

অবৈধ ভিওআইপি ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

অবৈধ ভিওআইপি ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

অবৈধভাবে আন্তর্জাতিক কল আদান-প্রদানে জড়িতদের পরিচয় বা ঠিকানা দিতে পারলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেবে সরকার। বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব এম রায়হান আখতার স্বাক্ষরিত এক আদেশে এই ঘোষণা দেয়া হয়।
 
আদেশে বলা হয়, ‘অবৈধভাবে আন্তর্জাতিক কল আদান-প্রদান দণ্ডনীয় অপরাধ। এ সকল অপরাধীদের পরিচয় বা ঠিকানা দিতে পারলে এবং যথাযথ তদন্তের মাধ্যমে এর সত্যতা প্রমাণিত হলে তথ্যদাতাকে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।’
 
এদিকে আইজিডব্লিউ অপারেটরস ফোরামও (আইওএফ) অবৈধ ভিওআইপি পরিচালনাকারীদের তথ্যের জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদপত্রে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 
মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সম্প্রতি আইজিডব্লিউ অপারেটররা কলরেট শূন্য দশমিক শূন্য এক পাঁচ (০.০১৫) ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক শূন্য দুই ডলার করলে বৈধ আন্তর্জাতিক কল কমে যায়। এরপর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে কয়েকদফা বৈঠক করেন প্রতিমন্ত্রী তারানা হালিম। এসব বৈঠকেই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত হয়।


শেয়ার করুন

পাঠকের মতামত