আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

শিশু রাজন হত্যাকারী কামরুলকে ফেরত পাঠাতে সৌদি কর্তৃপক্ষের অনুমতি

শিশু রাজন হত্যাকারী কামরুলকে ফেরত পাঠাতে সৌদি কর্তৃপক্ষের অনুমতি

সৌদি আরব সরকারের অনুমতি মেলায় শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বড় জোর দুই সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার রাতে প্রতিমন্ত্রী তার ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানান।
সেখানে তিনি লিখেছেন, ''শিশু রাজন হত্যা মামলার আসামি কামরুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি রয়্যাল কোর্ট। তারা ইন্টারপোলকে এ বিষয়ে চিঠিও দিয়েছে। কাগজপত্রের বাকি কাজ সারতে দুই সপ্তাহের বেশি লাগবে না।''
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তোলপাড় হয় সারা দেশ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার গত ১৬ আগস্ট কামরুলসহ ১৩ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন।
হত্যাকাণ্ডের পর পালিয়ে সৌদি আরবে চলে যান প্রবাসী কামরুল। পরে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় জেদ্দায় তাকে আটক করা হয়।
কামরুলকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন। গত জুলাই মাসে কামরুলের ছবি দিয়ে ইন্টারপোল 'রেড কর্নার নোটিশ' প্রকাশ করে।
কামরুলের ভাই মুহিত আলমসহ এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আরও আটজনকে। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


শেয়ার করুন

পাঠকের মতামত