আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

বাংলাদেশে কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

বাংলাদেশে  কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

বাগেরহাটের চিতলমারী উপজেলায়
কাঁচামরিচের কেজি ৪০০ টাকা।
আড়তে চরম সঙ্কটে মাস খানেক
এখানে প্রতি কেজি কাঁচামরিচ ২০০
টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি
হলেও গতকাল তা একলাফে বেড়ে
দাঁড়ায় ৪০০ টাকা। তাই মানুষ বাধ্য
হয়ে কাঁচামরিচের পরিবর্তে শুকনা
মরিচ কিনছেন।
চিতলমারী উপজেলা সদর বাজারের
মরিচবিক্রেতা মাসুদ মোল্লা ও
দেবাশিস হাজরা জানান, তারা
খুলনার কাঁচামালের আড়ত থেকে
মালামাল ক্রয় করেন। বর্তমানে
সেখানে কাঁচামরিচ সঙ্কট দেখা
দিয়েছে। তাই স্থানীয় তেখামার
থেকে যে কাঁচামরিচ পাচ্ছেন তার
কেজি ৪০০ টাকা দরে বিক্রি
করছেন।
গোরীপুরে আড়াই শ’ টাকা কেজি
গৌরীপুর (ময়মনসিংহ) : বন্যার অজুহাতে এবার
ময়মনসিংহের গৌরীপুরে
কাঁচামরিচের দাম হুট করে বেড়ে
আড়াই শ’ টাকা হয়েছে। বিভিন্ন
বাজারে প্রতি কেজি কাঁচামরিচ
প্রকারভেদে ২৩০-২৫০ টাকায়
বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান,
বৃষ্টির কারণে উৎপাদনকারী জেলা
থেকে কোনো কাঁচামরিচ আসছে না।
এ জন্য বাজারে কাঁচামরিচের
সরবরাহ কম। খোঁজ নিয়ে জানা
গেছে, মরিচ উৎপাদনকারী জেলা
মানিকগঞ্জ, যশোর, মেহেরপুর,
কুষ্টিয়া ও ফরিদপুরে গত এক
সপ্তাহের টানা বর্ষণে মরিচ সরবরাহ
কিছুটা কমে গেছে। এসব জেলায়
প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি
হচ্ছে ৬০ থেকে ১২০ টাকায়। কিন্তু
ব্যবসায়ীরা সুযোগ বুঝে
কাঁচামরিচের কৃত্রিম সঙ্কট সৃষ্টি
করে ক্রেতাদের পকেট কাটতে শুরু
করেছে।
কেশবপুরে ২৪০ টাকা কেজি
কেশবপুর (যশোর) সংবাদদাতা
জানান, কেশবপুরে কাঁচামরিচের
ঝাঁজে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে
উঠেছে। এক কেজি কাঁচামরিচের
দাম ২৪০ টাকা হারে বিক্রি হচ্ছে।
কেশবপুর উপজেলা সদরে প্রতি
কেজি ২৪০ টাকা দরে বিক্রি হলেও
উপজেলার প্রত্যন্ত এলাকার হাট
বাজারে বিক্রি হচ্ছে আরো বেশি
দামে।

শেয়ার করুন

পাঠকের মতামত